News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা, জল ও বিদ্যুতের দাবীতে গঙ্গানগরে অবরোধ আন্দোলন
Image

রাস্তা, জল ও বিদ্যুতের দাবীতে গঙ্গানগরে অবরোধ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে ধলাই জেলার গঙ্গানগর ব্লকের কর্ণ মনি এডিসি ভিলেজের ১০ মাইল এলাকার উপজাতি জনগণ পথ অবরোধ করেছেন৷
সকাল থেকে আমবাসা গঙ্গানগর সড়কের ১০ মাইল এলাকায় পথ অবরোধ করার ফলে দীর্ঘক্ষণ বহু সংখ্যক যানবাহন অবরোধ স্থলের দুদিকে আটকে পড়ে৷ এর ফলে জনদুভর্োগ চরম আকার ধারণ করে৷ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার গঙ্গানগর ব্লক এলাকার কর্ণ মুনি এডিসি ভিলেজ এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে৷ এলাকায় বিদ্যুৎ নেই৷ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ৷ ইট সোলিং রাস্তা তৈরির কাজ শুরু হলেও মাঝপথে আটকে পড়েছে৷


এলাকার যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে কোন প্রসূতি মা কিংবা গুরুতর অসুস্থ কোন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না৷পরিস্রুত পানীয় জলের অভাবে ও প্রতিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন ওইসব এলাকায় বসবাসকারী জনগণ৷এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বহুবার স্থানীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করেন না৷শুধুমাত্র নির্বাচন এলে নেতা-মন্ত্রী বিধায়ক সহ অন্যান্যরা রাস্তা সংস্কার পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা এবং বিদ্যুতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন৷


নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়ার পর ওই সব নেতাদের আর দেখা পান না ওইসব এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজন৷ দীর্ঘদিন ধরে তারা অসহায় জীবন যাপন করে চলেছেন৷ অপরিচিত পানীয় জল পান করে মানুষ আন্ত্রিক ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ এলাকায় স্বাস্থ্য পরিষেবার ভালো কোন ব্যবস্থা নেই৷এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ার ফলে শুক্রবার সকাল থেকেই ওইসব এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে ১০ মাইল এলাকায় রাস্তা অবরোধ করেন৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ ছুটে আসেন৷ আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ করেন৷


প্রশাসনের কর্মকর্তারা ওইসব জনজাতি অংশের মানুষজনকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷ রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর আপাতত তারা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷তবে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top