News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারত গড়ার উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল
Image

নতুন ভারত গড়ার উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ নতুন ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়৷ তাঁর জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করে এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আয়ােজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, সােসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারেল কমপ্লেক্স-এর চেয়ারম্যান কমল দেব, তথ্য ও সংসৃকতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, ভারপ্রাপ্ত অধিকর্তা ডি কে চাকমা প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও উপস্থিত অতিথিগণ৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, আজকের দিনটি মহান দিন৷ এই দিনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন৷ তিনি এক নতুন ভারত গড়ে তােলার উদ্যোগ নিয়েছিলেন৷ উপমুখ্যমন্ত্রী আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলােচনা করে বলেন, কানপুর কলেজে পড়াশুনা করার সময় থেকেই তিনি আর এস এস-এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷ পরবর্তী সময় দেশ এবং মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন৷ তিনি ভারতীয় সংসৃকতির মূল ধারায় জনগণকে উদ্বুদ্ধ করতে এবং একাত্ম মানবতাবাদ ও সাংসৃকতিক রাষ্ট্রবাদের উপর জোর দিয়েছিলেন৷ যাতে রাজনৈতিক নৈতিকতার মধ্যে সংসৃকতির মূল ধারাও প্রস্ফুটিত হয়৷ জিষ্ণু দেববর্মা-র কথায়, তিনি বলতেন রাজনৈতিক চিন্তাধারা আধ্যাত্মিকতাবাদ ছাড়া কখনাে সফল হতে পারেনা৷ এদিন অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ সংগীত পরিবেশন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top