News Flash

  • Home
  • Uncategorized
  • মৃতদেহ হাসপাতালে আটকে রেখে পরিবারের কাছ থেকে অধিক অর্থ আদায়ের অভিযোগ
Image

মৃতদেহ হাসপাতালে আটকে রেখে পরিবারের কাছ থেকে অধিক অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ অবশেষে আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল পথ দুর্ঘটনায় আহত চিনময় আচার্যের৷ মৃত আচার্য একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল৷ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিল চিনময় আচার্য৷ তাকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷অবস্থা সংকটজনক হয় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়৷


আইএনএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা পরামর্শ দেন৷ সে অনুযায়ী পরিবারের লোকজনরা অপারেশন করাতে ও সম্মত হন৷ প্রয়োজনীয় টাকা পয়সার জোগান দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে৷ কিন্তু শেষপর্যন্ত আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে৷ মৃত চিনময় আচার্যের পরিবারের অভিযোগ করা আইএলএস কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে৷ মৃত্যুর ২৪ ঘন্টা পর বিষয়টি পরিবারের লোকজনদেরকে জানানো হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷


মৃত্যুর পর মৃতদেহ হাসপাতালে আটকে রেখে পরিবারের কাছ থেকে অধিক অর্থ আদায়ের কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ যথাসময়ে মৃত্যুর সংবাদ পরিবারের লোকজনদের কেনা জানানো এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃত চিনময় আচার্যের পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজন রা৷ উল্লেখ্য আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের অভিযোগ মিলেছে৷পরপর এ ধরনের অভিযোগ করতে থাকায় আইএলএস হাসপাতালে প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস’’ ক্রমশ হারাতে বসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top