News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবী রাখলেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবী রাখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী৷


জানা গিয়েছে, বাণিজ্য মন্ত্রকের অধীন রপ্তানি প্রকল্পের সাব্রুমে জলেফায় সেজ তথা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেইসাথে সাব্রুমে লজিস্ট্রিক হাব তৈরির করার জন্য উদ্যোগ নিয়ে এবং এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক থেকে অর্থ মঞ্জুরের দাবি করেন৷ তাছাড়া, রাবার এবং চা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু বিষয়ে আর্থিক বরাদ্দের আর্জি জানা তিনি৷

পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে ২০২০-২১ এর অধীন ২২০০ কোটি দেওয়ার কথাও বলেন৷ তাছাড়া, রাজ্যে বিভিন্ন চালু প্রকল্পে যা একহাজার কোটি টাকার তার বকেয়া ৬৫০ কোটি টাকা প্রদান করার দাবি জানিয়েছেন৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দাবি গুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড-১৯ নিয়ে রাজ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে এদিন অবগত করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top