News Flash

  • Home
  • Uncategorized
  • বদগামে জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান, রাইফেল ছিনতাই
Image

বদগামে জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান, রাইফেল ছিনতাই

শ্রীনগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান। হামলা চালানোর পাশাপাশি ওই সিআরপিএফ জওয়ানের সার্ভিস রাইফেল ফিনিয়ে পালিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার চাদুরার কেইসারমুল্লা এলাকার ঘটনা। সিআরপিএফ মুখপাত্র পঙ্কজ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার বদগাম জেলার চাদুরার কেইসারমুল্লা এলাকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন জওয়ান এন বাদোলয়। তাঁর মহারাষ্ট্রের নাগপুরে। ওই জওয়ানের রাইফেলের খোঁজ পাওয়া যায়নি।


জম্মু ও কাশ্মীর এবং সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে বদগাম জেলার চাদুরার কেইসারমুল্লা এলাকায় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য  চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম হন সিআরপিএফ জওয়ান এন বাদোলয়। পালিয়ে যাওয়ার আগে ওই জওয়ানের সার্ভিস রাইফেল ছিনিয়ে চম্পট দেয় সন্ত্রাসীরা। ওই জওয়ানকে ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হলেও সন্ত্রাসীদের খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top