News Flash

  • Home
  • Uncategorized
  • আলু-পেঁয়াজের কালোবাজারি রুখতে মাঠে নামল প্রশাসন
Image

আলু-পেঁয়াজের কালোবাজারি রুখতে মাঠে নামল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে আলু এবং পেঁয়াজের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ বাজারে আলো পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য এবার ময়দানে নামল প্রশাসন৷সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় দাসের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল বুধবার মহারাজগঞ্জ বাজারে২৫ টি গ্রামে হানা দেয়৷
গোদাম গুলিতে প্রচুর পরিমাণ আলু পিয়াজ মজুত রয়েছে৷মজুদ আলু পিয়াজ দ্রুত বাজারে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য গুদামের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে৷


প্রতি কেজি আলু পিয়াজ ৩৭ টাকা মূল্যে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ কোন বিক্রেতা অতিরিক্ত মূল্য নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে বেশকয়েকজন দোকানের মালিক কে চরম হুঁশিয়ারি দিয়েছে মহকুমা প্রশাসক৷সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিরন দাস জানিয়েছেন অতিরিক্ত মূল্য নেওয়ার চেষ্টা করা হলে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রাজ্যে আলু এবং পেঁয়াজের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷


আকাশছোঁয়া দাম হয় অনেকের পক্ষেই আলু পিয়াজ করে দেওয়া সম্ভব হচ্ছে না৷বিশেষ করে গরীব অংশের মানুষ আলো পেঁয়াজের মূল্য বৃদ্ধির ফলে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই তলানিতে এসে ঠেকেছে৷ এরই মধ্যে অতিরিক্ত মূল্য আদায় করার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন৷উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মহকুমা প্রশাসন বুধবার বাজারে হানাদারি চালালেও প্রকৃত সমস্যাকে সমাধান হবে তা নিয়ে জনগণ সন্দেহে রয়েছেন৷মাত্র একদিন অভিযান চালিয়ে প্রশাসনের কর্মকর্তারা হাত পা গুটিয়ে বসে থাকলে বাজার নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব হবে না, তা বলার অপেক্ষা রাখে না৷শুধু মহারাজগঞ্জ বাজারে নয় রাজ্যের অন্যান্য বাজারগুলিতে প্রশাসনের তরফ থেকে এ ধরনের হানাদারি চালানোর দাবি উঠেছে৷ বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে আলো পেঁয়াজের দাম ৫০ টাকায় পৌঁছেছে৷ অবিলম্বে প্রশাসন এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ না করলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top