News Flash

  • Home
  • Uncategorized
  • মাছে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে দুই বছরের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার
Image

মাছে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে দুই বছরের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ মৎস্যচাষ একটি লাভজনক ব্যবসা৷ কেউ যদি দ্রত ও সহজে স্বনির্ভর হতে চায় সেটা মৎস্যচাষের মাধ্যমে সম্ভব হতে পারে৷ তবে সেই মৎস্যচাষ হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা পুরনিগমের ৩০নং ওয়ার্ডের আম্বেদকর পল্লীস্থিত মৎস্যচাষের প্রশিক্ষণ ও প্রদর্শনের প্রতিষ্ঠান ‘রঙ্গময়ী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন৷


তিনি আরও বলেন, মাছ চাষের মাধ্যমে ত্রিপুরার হাজারো যুবক-যুবতী যাতে সহজে স্বনির্ভর হতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা করা হয়েছে৷ তিনি বলেন, বিশেষ করে তপশিলীজাতি অংশের মানুষই মৎস্যচাষের সঙ্গে যুক্ত থাকেন৷ তবে বর্তমানে জনজাতি ও অন্যান্য সাধারণ অংশের মানুষও মৎস্যচাষে যুক্ত হচ্ছেন৷ এই কাজে যুক্ত তপশিলীজাতি ও জনজাতি অংশের মৎস্য ব্যবসায়ীদের উন্নয়নে রাজ্য সরকার সব সময় পাশে থাকবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার চায় ত্রিপুরার প্রতিটি মৎস্যজীবী পরিবার সমৃদ্ধি লাভ করুক৷ সেই দিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করছে৷ তাই করোনার মহামারির মধ্যেও সরকার এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, আগামী দু’বছরে রাজ্যকে মৎস্যচাষে স্বয়ংসম্পর্ণ করা হবে৷ সেই জন্য রাজ্যের বিভিন্ন সরকারী ও বেসরকারী জলাশয়ে বি’ান সম্মত উপায়ে মাছ চাষের ব্যবস্থা করা হবে৷ সারা রাজ্যের মৎস্য বিক্রেতাদের তালিকা তৈরী করা হবে৷ সমস্ত মৎস্য ব্যবসায়ীদের এক ছাতার নীচে এনে যারা মৎস্য ব্যবসায় উৎসাহী অথচ আর্থিক সংগতি নেই সরকার তাদের এস সি কর্পোরেশনের মাধ্যমে ঋণ দিয়ে সহযোগিতা করবে৷ তিনি মৎস্যচাষীদের মাছের চাষে উৎসাহ দিয়ে কৃষকদের অনাবাদী জমিতে বা যে জমিতে শুধুমাত্র এক ফসল ধান চাষ হয় সেই সব জমিতে পুকুর খনন করে মাছের চাষ করার পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও ত্রিপুরার সরকার সাধারণ মানুষের আর্থিক ক্ষতি যাতে না হয় সেই দিশাতে কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপও সফল হবে৷ সেইসাথে আত্মনির্ভর ত্রিপুরাও গড়ে উঠবে৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে মৎস্যচাষ সম্পসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ তিনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ অনুষ্ঠানে সভাপতি বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসও বি’ানসম্মত উপায়ে মাছ চাষ করার উপর গুরুত্ব আরোপ করে বেকার যুবক-যুতীদের এই প্রশিক্ষণ কেন্দ্রের সুুযোগ গ্রহণ করার আহ্বান জানান৷ এছাড়াও অনুষ্ঠানে মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদক নীতি দেব এবং অনুষ্ঠানের সম্মানীয় অতিথি টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রঙ্গময়ী মৎস্য গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিশোর কুমার দাস৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top