News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে আক্রান্ত নার্স, উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের
Image

জিবি হাসপাতালে আক্রান্ত নার্স, উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালে আক্রান্ত হলেন নার্স৷ ঘটনা রবিবার সকাল নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল এর তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


জানা যায় রোগীর পরিবার এর লোকজনরা উত্তেজিত হয়ে নার্স ও চিকিৎসকদের ওপর হামলা চালায় এবং হাসপাতালের জিনিষপত্র ভাঙচুর করে৷ ঘটনার খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ঘটনার পর পুলিশ আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে৷


তবে হাসপাতাল কর্তৃপক্ষের তবে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ঠিক সেই সময়ে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক-নার্স ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷হামলাকারীদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা৷অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবা থেকে বিরত থাকার হুমকিও দিয়েছেন৷

উল্লেখ্য জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে চলেছে৷আচরণের অভিযোগ তোলে প্রায়ই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের ওপর উত্তেজিত লোকজন হামলা চালাচ্ছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে পরিবেশ ক্রমশ কলুষিত হচ্ছে৷ জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top