News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতি ১০ লাখে ভারতে করোনায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম : অশ্বিনীকুমার চৌবে
Image

প্রতি ১০ লাখে ভারতে করোনায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম : অশ্বিনীকুমার চৌবে

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.):  করোনা নিয়ে ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস।এই প্রসঙ্গে রবিবার রাজ্যসভায় সরকারের তরফ থেকে অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এক লিখিত বিবৃতি পাঠ করে তিনি দাবি করেছেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে প্রতি ১০ লাখে করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক কম।


এদিন অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার হয়নি।ফলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ফুসফুসের দিকে নজর রাখা এবং ভালো রাখাই একমাত্র পথ। করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এখনও জনসচেতনতাই মূল ভরসা। করোনা হচ্ছে অত্যন্ত সংক্রামক ব্যাধি। মহামারী-সংক্রান্ত বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গবেষণা করে চলেছে। করোনা নিয়ে জানুয়ারি মাস থেকে চূড়ান্ত সতর্ক কেন্দ্র। করোনা মোকাবিলায় অর্থ সাহায্য করার পাশাপাশি পথপ্রদর্শক হিসেবে রাজ্য সরকারগুলির পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে দেশের চিকিৎসা পরিষেবাকে অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে।

জনসচেতনতার ফলে জনগণের মধ্যে করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই সংক্রমনের মাত্রা কিছুটা হলেও কমছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে প্রতি ১০ লাখে করোনায় মৃত্যুর সংখ্যা কম।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top