News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ দুটি কৃষি বিল
Image

তীব্র বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ দুটি কৃষি বিল

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): কেন্দ্রীয় কৃষি বিলের বিপক্ষে সরব হয়ে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালো বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ ডেরেক ও’ব্রায়েন অধিবেশন কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। নজিরবিহীন ভাবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এর কাছে গিয়ে অধিবেশন কক্ষে রুল বুক দেখাতে থাকেন ডেরেক। ডেপুটি চেয়ারম্যান এর তরফ থেকে বিরোধী দলের সাংসদদের শান্ত হতে বললেও তারা ওয়েলে নেমে বিক্ষোভ অব্যাহত  করে যান। ফলে বাধ্য হয়ে সভা মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্যান। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ৯ টা পর্যন্ত মুলতবি থাকবে রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় ধনী ভোটে পাশ হয়ে গেল কৃষি সংক্রান্ত দুটি বিল। এগুলি যথাক্রমে ফার্মার এন্ড প্রডিউস ট্রেড এন্ড কমার্স (প্রমোশন এন্ড ফেসিলিটেশন) বিল ২০২০, ফারমার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স এন্ড ফার্মস সার্ভিস বিল ২০২০( এম্পাওয়ার্ড এন্ড প্রটেকশন)। এই প্রসঙ্গে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, সংসদ অধিবেশনের সমস্ত বিধিভঙ্গ করা হয়েছে। আজকের দিনটি সংসদীয় ইতিহাসে নজিরবিহীন। এমনকি রাজ্যসভার টিভির সম্প্রচারও সেন্সর করা হয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top