News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাকে কুপিয়েখতম করে মা’রখুনের প্রতিশোধ নিল ক্ষুব্ধ ছেলে
Image

বাবাকে কুপিয়েখতম করে মা’রখুনের প্রতিশোধ নিল ক্ষুব্ধ ছেলে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ পুত্রের হাতে পিতা খুন৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন নুগরাই পাড়াতে শনিবার সাত সকালে৷ মৃত ব্যাক্তির নাম মনোরঞ্জন জামাতিয়া৷
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল প্রায় ৬ টা ২০মিনিট নাগাদ উনুনে ভাত রান্না করার ব্যাপারকে কেন্দ্র করে পিতা মনোরঞ্জন জামাতিয়া এবং পুত্র পল্টু জামাতিয়ার মধ্যে বাক বিতণ্ডা হয়৷ পরে পুত্র পল্টু জামাতিয়া রাগে দা দিয়ে পিতা মনোরঞ্জনকে আঘাত করতে থাকে৷ ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা মনোরঞ্জন জামাতিয়ার৷


পরে খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামি থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার ওসি সহ বিশাল পুলিশ৷ ছুটে যান খোয়াই জেলার পুলিশ সুপার৷ ঘটনার পরেই ঘাতক পুত্র পল্টু জামাতিয়া পুলিশ আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়৷ যদিও পুলিশ অভিযুক্তকে ধরার জন্য ডগ স্কোয়ার্ড আনে৷

পরে রাতে অভিযুক্ত ছেলেকে এলাকার লোকজন আটক করে পুলিশে খবর দেয়৷ পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের জেরায় অভিযুক্ত ছেলে জানিয়েছে যে, সে যখন ছোট ছিল তখন তার বাবা মাকে হত্যা করেছিল৷ সেই দৃশ্য সে কোনওভাবে মন থেকে মুছে ফেলতে পারেনি৷ মায়ের খুনের প্রতিশোধ নিতে সে দীর্ঘদিন ধরেই সুযোগ খঁুজছিল৷ শনিবার বাক বিতন্ডার মাঝেই তার মায়ের খুনের কথাটি মনে পড়ে যায়৷ আর তখনই ধারালো দা দিয়ে সে তার বাবাকে কুপিয়ে খুন করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top