News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে খুন, অভিযোগের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই
Image

গৃহবধূকে খুন, অভিযোগের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ সেপ্ঢেম্বর৷৷ খুনের অভিযোগের তিন ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকার বাসিন্দা রেশমি বেগম ( ২০ ) কার্মী বাজারের বাসিন্দা মাসুদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ বিবাহের কিছুদিনপর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি৷ রেশমি বেগমের মামা অভিযোগ করেন গতকাল রাত্রিবেলায় রেশমি বেগমকে অসুস্থ অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতাল নিয়ে আসে স্বামীর বাড়ীর লোকজন৷
পরবর্তী সময় জেলা হাসাপালে কর্তব্যরত চিকিৎসক রেশমি বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করেন৷ কিন্ত রেশমি বেগমকে গোমতী জেলা হাসপালে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমী বেগমকে মৃতবলে ঘোষনা করেন৷ রেশমী বেগমের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে উর মামা আজ শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করেন৷ উনাদের অভিযোগ রেশমী বেগমকে উনার শশুর বাড়ীর লোকজনেরা মেরে ফেলেছে৷ জানাযায় রেশমী বেগম তিন মাসের গর্ভবতী৷


উর শশুর বাড়ীর লোকজনেরা রেশমী বেগমকে মেরেফেলেছে বলে অভিযোগ৷ এই নিয়ে রেশমী বেগমের স্বামী মাসুদ মিয়া, স্বামীর বড়ভাই ইনু মিয়া ও শশুর আবদুল বাসাদ এর নামে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যে উদয়পুর থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান রেশমি বেগমের মামা অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করাহয়৷ এই নিয়ে শান্তির বাজার থানা ৫৩ / ২০২০ কেইস নাম্বারে কেইস লিপিবদ্ধ করেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮ এ / ৩০৪ বি/ ৩৪ আই পি সি ধারায় মামলা গ্রহনকরাহেয়েছে৷ এই নিয়ে অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া ও স্বামীর বড়ভাই ইনুমিয়াকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top