News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দননগরে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দূর্ঘটনায়, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর
Image

নন্দননগরে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দূর্ঘটনায়, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ নন্দননগরে ডিডাব্লিউ এস দপ্তরের সামনে দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম সঞ্জয় রুদ্র পাল৷ জানা যায় ডিডাব্লিউ এস দপ্তরের অফিসের সামনে একটি বোঝাই লরি দাঁড় করানো ছিল৷


ওই গাড়ি থেকে পাইপ নামানোর জন্য ৪ জন শ্রমিক গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন৷ হঠাৎ গাড়ি থেকে পাইপ নিচে পড়ে যায়৷গাড়ি থেকে পড়ে যাওয়া পাইপের নিচে চাপা পড়ে সঞ্জয় রুদ্র পাল নামে এক শ্রমিক৷ অন্যান্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন৷৷ চিৎকার শুনে স্থানীয় লোক জনরা বের হয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷


খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ বহু চেষ্টা করেও পাইপের নিচ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না৷ পরিস্থিতি বেগতিক দেখে জেসিপি সরিয়ে শ্রমিককে পাইপের নিচ থেকে উদ্ধার করা হয়৷আশঙ্কাজনক অবস্থায় শ্রমিকের করে দমকল বাহিনীর জওয়ানরা জিবি হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পাইপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ থেকে পাইপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর সংবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠেন৷ তারা উত্তেজিত হয়ে এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন৷পুলিশ ও নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top