News Flash

  • Home
  • Uncategorized
  • খুমুলুঙে ১০৩২৩ এর গণবস্থান বিসমিল্লাহতেই রুখে দিল পুলিশ
Image

খুমুলুঙে ১০৩২৩ এর গণবস্থান বিসমিল্লাহতেই রুখে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ জাস্টিস ফর ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের তিন দিনব্যাপী গণবস্থান আন্দোলন স্তব্ধ করে দিল পুলিশ৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমূলুন এলাকায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল৷ আন্দোলনকে সমর্থন জানিয়েছিল আমরা ১০৩২৩ কর্মচারী সংগঠন৷ বৃহস্পতিবার সকাল থেকেই জাস্টিস ফর ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের সদস্যরা ত্রিপুরা জেলা পরিষদ এর মুখ্য কার্যালয় এলাকায় উদ্যোগ গ্রহণ করে৷ কয়েক শত আন্দোলনকারী ওই আন্দোলন স্থলে সম্ভবত হওয়ার চেষ্টা করেন৷রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে৷


ওই এলাকায় আগে থেকেই পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়৷ আন্দোলনকারীরা সেখানে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়৷পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা গণবস্থান আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করেন৷ এ নিয়ে আন্দোলনকারী এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা হয়৷ শেষ পর্যন্ত তাদের আন্দোলন স্তব্ধ করে দেয় হয়৷ তাদেরকে কোন অবস্থান আন্দোলনে শামিল হতে দেওয়া হয়নি৷ এনিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তারা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷


এভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে তান্ত্রিক উপায়ে আন্দোলনকারীদের এবং আন্দোলন স্তব্ধ করে দেয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে তারা স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়েছেন৷তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ প্রয়োজনে তারা চাকরির জন্য জীবন দিতেও প্রস্তুত বলে জানান৷আন্দোলনকারীরা জানান সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে চাকুরীতে নিয়োগ করার কথা বলা হয়েছে৷ কিন্তু রাজ্য সরকার তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখাচ্ছেনা৷সে কারণে বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে পা বাড়িয়েছে৷ তারা অভিযোগ করেন অনেকের পরিবারে অনাহার-অর্ধাহারে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ সম্প্রতি রাজধানী আগরতলা শহর এলাকার বাধা কাটে পার্থ মজুমদার নামে এক চাকরিচ্যুত শিক্ষকের হৃদ রোগে মৃত্যুর ঘটনাকে রাজ্য সরকারের গাফিলতি কে দায়ী করা হয়েছে৷ এখনো পর্যন্ত চাকরিচ্যুত জনের মৃত্যু হয়েছে বলে তারা জানান৷ রাজ্য সরকারের এ ধরনের খামখেয়ালিপনা তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন৷


এদিকে আমরা ১০৩২৩ চাকরি সংগঠনের নেতৃবৃন্দ আজ আন্দোলনে শামিল হওয়ার জন্য প্রস্তুতি নেন৷ তারা ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এর সদর কার্যালয় এলাকায় আন্দোলনে সামিল হওয়ার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন.৷ তাদেরকে আগরতলায় আটকে দেওয়া হয়৷পুলিশ তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদেরকে সেখানে আন্দোলনে অংশ নিতে দেওয়া যেতে দেওয়া হবে না৷ তাদের প্রত্যেককে বাড়ি ঘরে ফিরে যেতে বলেছে পুলিশ৷ পুলিশের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা৷গণতান্ত্রিক আন্দোলনের ওপর এক ধরনের দমন-পীড়ন নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন৷আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top