News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরায় সদর মহকুমায় জরিমানা আদায় সাত লক্ষ টাকা
Image

মাস্ক না পরায় সদর মহকুমায় জরিমানা আদায় সাত লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে৷ এই অবস্থায় পশ্চিম জেলার অবস্থা উদ্বেগ জনক৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যার একটা বড় অংশ থাকছে পশ্চিম জেলার৷ পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ বিনা মাস্কে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদের করা হচ্ছে জরিমানা৷ একাধিক জরিমানা আদায় করা হলেও একটা অংশ এখনো এই নির্দেশ মানছে না৷ নিয়ম ভাঙ্গার প্রবণতা তাদের মধ্যে অধিক৷

বুধবার সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান এখনো পর্যন্ত ৭ লক্ষ ১০ হাজার ৫৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে মাস্কের জন্য৷ কিন্তু এর পরেও একটা অংশ বাজারে হাটে , রাস্তাঘাটে বিনা মাস্কে বের হচ্ছে৷ তারা বিভিন্ন জায়গায় ভীর করছে৷ যে কারনে সমস্যা আরো বাড়ছে৷ এই অবস্থায় সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান একা স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সামাল দেওয়া সম্ভব নয়৷ মানুষকে এই ক্ষেত্রে সতর্ক হয়ে নিয়ম মেনে চলতে হবে৷ তাই সকলে অযথা ভীড় না করে, সরকারী নির্দেশ কঠোর ভাবে মেনে চলার বার্তা দেন তিনি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top