News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে স্বামীর সামনেই গৃহবধূকে কুপ্রস্তাব এডি নগরে ধুন্ধুমার
Image

বাড়িতে ঢুকে স্বামীর সামনেই গৃহবধূকে কুপ্রস্তাব এডি নগরে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ অরুন্ধতী নগর থানা এলাকার প্রতাপগড় এর ঝুলন্ত ব্রীজ সংলগ্ণ এলাকায় এক মহিলাকে গতকাল গভীর রাতে কুপ্রস্তাব দিয়ে বিপাকে পড়েছে এক ব্যক্তি৷ অভিযুক্তের নাম রাকেশ ভট্টাচার্যী ওরফে টুনু ভট্টাচার্য৷ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আড়াইটা নাগাদ রাকেশ ভট্টাচার্য নামে এক ব্যক্তি অপর এক যুবকের সঙ্গে নিয়ে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকার এক বাড়িতে যায়৷


ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে৷গৃহকর্তা ঘর থেকে বের হয়ে আসলে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলেন ওই লম্পট৷ টাকার বিনিময়ে তার স্ত্রীকে ধর্ষণ করার চক্রান্ত করে সে৷ মহিলাকে ঘর থেকে বের করে না দিলে পরিণতি ভয়ংকর আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেয়৷ শেষ পর্যন্ত তার অপপ্রয়াস ব্যর্থ হয়৷ রাত পোহাতে এ ব্যাপার অরুন্ধতী নগর থানায় এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য খুঁজছে৷ সে পলাতক বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top