News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণের দায়ে যুবককে দশ বছরের সশ্রম কারাদন্ডাদেশ
Image

নাবালিকা ধর্ষণের দায়ে যুবককে দশ বছরের সশ্রম কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার উত্তর ভারতচন্দ্রের এক যুবককে নাবালিকা ধর্ষণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজা প্রাপ্ত যুবকের নাম বাপন দত্ত ওরফে প্রণব৷ ঘটনার বিবরণে জানা যায়২০১৮ সালের ১৬ ই ডিসেম্বর রামঠাকুর পাড়ার নাবালিকা ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিল৷ প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি৷ রাস্তা থেকে বাপন দত্ত ওরফে প্রণব তাকে অপহরণ করে নিয়ে যায়৷এ ব্যাপারে বিলোনিয়া থানায় অভিযোগ তপন দত্ত ওরফে প্রণবের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ পুলিশ যথারীতি এই মামলায় অভিযুক্ত বাপন দত্তকে গ্রেপ্তার করে৷ নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ বিলোনিয়া থানার পুলিশ এ মামলার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেয়৷

আদালত ১০জনের সাক্ষ্য গ্রহণ করে৷দক্ষিণ জেলার বিলোনিয়ার স্পেশাল জজ প্রদীপ চৌধুরী এই মামলায় অভিযুক্ত বাপন দত্ত প্রণবকে দোষী সাব্যস্ত করেন৷ তাকে বিভিন্ন ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়৷ সরকারপক্ষে এ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর প্রভাত দত্ত৷ মামলার রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন নাবালিকার পরিবারের লোকজন এবং এলাকাবাসী৷ এধরনের রায়ের ফলে আইন আদালতের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top