News Flash

  • Home
  • Uncategorized
  • রূপাইছড়িতে পেয়ারা গাছে বিদ্যুতের ছোঁবলে মর্মান্তিক মৃত্যু নাবালকের
Image

রূপাইছড়িতে পেয়ারা গাছে বিদ্যুতের ছোঁবলে মর্মান্তিক মৃত্যু নাবালকের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ আগস্ট৷৷ বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হল এক বালকের৷ পেয়ারা গাছে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম শোকস্তব্ধ৷
সংবাদে প্রকাশে, খুব ইচ্ছে হয়েছিল গাছে উঠে নিজের হাতে গাছ থেকে পেড়ে পেয়ারা খাবে৷ব ছর ১২-এর নিষ্পাপ অবুজ বালক শ্রাবন দেবনাথ তখনও জানত না সেই পেয়ারা গাছেই তার প্রান কেড়ে নিতে ফাঁদ তৈরী করে রেখেছে প্রতিবেশী জেঠু৷গাছে চড়তেই বিদ্যুতের ছোবলে নিস্তেজ হয়ে যায় শ্রাবনের গোটা শরীর অন্যদের নজরে আসার আগেই চঞ্চল শ্রাবন ঢলে পড়ে মৃত্যুর কোলে৷আর কোন দিন সে আর ছুটে যাবে না গাছ তলায়৷


মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রুপাইছড়ি ব্লকের অধীন গরিফা গ্রামে৷পড়শি জেঠুও বুঝে উঠতে পারে নি পেয়ারা গাছে লাগিয়ে রাখা বিদ্যুতের তারে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে৷ পেয়ারা চুরি ঠেকাতে, না বানরের হাত থেকে পেয়ারা রক্ষা করতে গাছে বিদ্যুত সংযোগ দিয়ে রাখা হয়েছে তা এখনো স্পষ্ট নয়৷তবে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে৷ মৃত বালকের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনায় বাকরুদ্ধ ও শোকে পাথর গোটা গ্রাম৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top