News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবারের দু’জন করোনা আক্রান্ত হলেও রিপোর্ট নেগেটিভ মুখ্যমন্ত্রীর
Image

পরিবারের দু’জন করোনা আক্রান্ত হলেও রিপোর্ট নেগেটিভ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছেন৷ তবে, মুখ্যমন্ত্রীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এদিকে, ত্রিপুরায় গতকাল নতুন করে ১৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাছাড়া, দুই জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানান, তার পরিবারের দুই সদস্যের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাই, তিনিও নমুনা পরীক্ষা-র জন্য দিয়েছেন৷ শুধু তাই নয়, তিনি নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন বলে জানিয়েছেন৷


মঙ্গলবার সকালে তিনি ফের এক টুইট বার্তায় জানান, তাঁর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তবুও তিনি সাতদিন গৃহে একান্তবাসে কাটাবেন এবং সমস্ত নির্দেশিকা পালন করবেন বলে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রার্থনা এবং শুভ কামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ সাথে তিনি দৃঢ়তার সাথে বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে এবং আমরা বিজয়ী হবই৷

ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৫২০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়েছেন ৩৬৭৫ জন৷ গতকাল নতুন করে ১৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এছাড়া, আরও দুই জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ তাতে, ত্রিপুরায় করোনা আক্রান্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top