News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে পৃথক স্থানে করোনা সমীক্ষায় বাধা
Image

শান্তিরবাজারে পৃথক স্থানে করোনা সমীক্ষায় বাধা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমার পৃথক দুই জায়গায় করুনা সার্ভে টিমকে এলাকায় প্রবেশে বাধাদায়ে এলাকাবাসী৷ রাজ্য সরকারের আদেশ ক্রমে সারা রাজ্যজুরে শুরু হয় করুনা সার্ভে৷ এই সার্ভের আজ তৃতীয় দিন৷


লোকজনজের সচেতনতার অভাবে তৃতীয় দিনেও বাধার মুখে পড়তে হয়েছে সার্ভে টিমকে৷ শান্তিরবাজার মহকুমার উত্তর তাকমাকরই চন্দ্র পাড়া ও মনপাথর এলাকার দূর্গারায় বাড়ী মগ পাড়া এলাকার লোকজনেরা পথ অবরোধ করে করোনা সার্ভে টিমকে এলাকায় প্রবেশে বাধা দেয়৷ এই দুই এলাকায় স্বাস্থ্যকর্মীরা প্রবেশে বাধা পেয়ে স্থানীয় স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রসাশনের দ্বারস্থ হন৷

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী, ডিসিএম সুমন রক্ষিত, বগাফা ব্লকের পঞ্চায়েতের অফিসার অনিতা রিয়াং সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা৷ সকলে মিলে গ্রামবাসীকে বোঝানোর পরও সার্ভে টিমকে গ্রামে প্রবেশ করতে দেয়নি এলাকাবাসী৷ পরবর্তী সময় সার্ভে টিম ও প্রসাশনিক আধিকারিকরা ঘটনাস্থল থেকে সরে আসল গ্রামবাসীরা নিজ নিজ ঘর চলে যান৷


এদিকে রাজ্য সরকারের একটি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ জেলায় দুটি জায়গায় ৬০-৬৫ জন বাধা দিয়েছেন৷ তাছাড়া খোয়াইয়ের পাঁচটি জায়গায় একশ-দুইশ লোক, গোমতী জেলার ৬-৭টি জায়গায় ১৬০-১৭০ জন লোক, ধলাই জেলায় ৬-৭টি জায়গায় ২০০-২৫০ লোক এবং উত্তর জেলায় একটি জায়গায় কিছু লোক করোনা সমীক্ষায় বাধা দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top