News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ইনার লাইন পারমিট পুনরায় চালু
Image

মণিপুরে ইনার লাইন পারমিট পুনরায় চালু

ইমফল, ২০ জুলাই (হি. স.) : পুনরায় ইনার লাইন পারমিট চালু হচ্ছে মণিপুরে। ২১ জুলাই থেকে ওই ব্যবস্থা কার্যকরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। করোনা-র প্রকোপের কারণে প্রায় চার মাস বন্ধ রাখার পর এখন পুনরায় ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। ফলে, বহিরাগত-রা এখন থেকে পারমিট সংগ্রহ করে মণিপুরে যেতে পারবেন।

ইনার লাইন পারমিট হচ্ছে ভ্রমণের ছাড়পত্র। মণিপুরের বাসিন্দা নন এবং অল্প কিছুদিনের জন্য সফরের প্রয়োজনের সাপেক্ষে ইনার লাইন পারমিট সংগ্রহ করার নিয়ম রয়েছে। জনজাতিদের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট-র নিয়ম মণিপুরে চালু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর ছাড়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম-এ ইনার লাইন পারমিট চালু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ওই পদ্ধতি চালু হয়েছে।  

করোনা-র প্রকোপের ফলে গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রী বীরেন এন সিং সব ধরনের ইনার লাইন পারমিট সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তাতে, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটি মণিপুর ভবনে ১৮ মার্চ থেকে ইনার লাইন পারমিট দেওয়া বন্ধ হয়েছিল। তখন থেকে পর্যটক এবং অন্য বহিরাগতদের মণিপুরে প্রবেশ বন্ধ হয়েছিল। বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো। তবে, মায়ানমারে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হিন্দুস্থান সমাচার\সন্দীপg
মণিপুরে ইনার লাইন পারমিট পুনরায় চালু
ইমফল, ২০ জুলাই (হি. স.) : পুনরায় ইনার লাইন পারমিট চালু হচ্ছে মণিপুরে। ২১ জুলাই থেকে ওই ব্যবস্থা কার্যকরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। করোনা-র প্রকোপের কারণে প্রায় চার মাস বন্ধ রাখার পর এখন পুনরায় ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। ফলে, বহিরাগত-রা এখন থেকে পারমিট সংগ্রহ করে মণিপুরে যেতে পারবেন।

ইনার লাইন পারমিট হচ্ছে ভ্রমণের ছাড়পত্র। মণিপুরের বাসিন্দা নন এবং অল্প কিছুদিনের জন্য সফরের প্রয়োজনের সাপেক্ষে ইনার লাইন পারমিট সংগ্রহ করার নিয়ম রয়েছে। জনজাতিদের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট-র নিয়ম মণিপুরে চালু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর ছাড়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম-এ ইনার লাইন পারমিট চালু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ওই পদ্ধতি চালু হয়েছে।  

করোনা-র প্রকোপের ফলে গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রী বীরেন এন সিং সব ধরনের ইনার লাইন পারমিট সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তাতে, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটি মণিপুর ভবনে ১৮ মার্চ থেকে ইনার লাইন পারমিট দেওয়া বন্ধ হয়েছিল। তখন থেকে পর্যটক এবং অন্য বহিরাগতদের মণিপুরে প্রবেশ বন্ধ হয়েছিল। বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো। তবে, মায়ানমারে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top