News Flash

  • Home
  • Uncategorized
  • স্যানিটাইজেশন, দুদিনের জন্য বন্ধ জিবিপি হাসপাতাল
Image

স্যানিটাইজেশন, দুদিনের জন্য বন্ধ জিবিপি হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ১১ জুলাই৷৷ করোনা-র প্রকোপে ত্রিপুরার প্রধান রেফারাল হাসপাতাল জিবিপি-তে দুদিন স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ স্যানিটাইজ করার জন্য নতুন কোনও রোগীকে ভরতি করা হবে না৷ তেমনি, বহির্বিভাগও দুদিন বন্ধ থাকবে৷ আগামী ১৪ জুলাই থেকে পুনরায় পরিষেবা স্বাভাবিক হবে৷ এদিকে, ব্যাংক কর্মী করোনা সংক্রমিত হওয়ায় খোয়াই সুভাষ পার্কে অবস্থিত ইউবিআই শাখা ও এটিএম বন্ধ করা হয়েছে৷


শনিবার মেডিক্যাল এডুকেশন অধিকর্তা প্রফেসর চিন্ময় বিশ্বাস জানিয়েছেন, আগামীকাল ১২ জুলাই রবিবার জিবিপি হাসপাতালে সেনিটাইজেশান এবং ফিউনিগেশন করা হবে৷ তাই ১২ এবং ১৩ জুলাই জিবিপি হাসপাতালে সব ওপিডি বন্ধ থাকবে৷ নতুন আইপিডি এবং ইমারজেন্সি রোগীও হাসপাতালে ওই দুদিন ভরতি করা হবে না৷ শুধুমাত্র ওই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা অব্যাহত থাকবে৷ তাঁর দাবি, আগামী ১৪ জুলাই থেকে জিবিপি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে৷
এদিকে, খোয়াইয়ের সুভাষ পার্কে অবস্থিত ইউবিআই শাখার এক কর্মী কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় ব্যাঙ্কের শাখাটি যে দালান বাড়িতে রয়েছে সেটিকে মাইক্রো কনটেইনমেন্ট ইউনিট ঘোষণা করা হয়েছে৷ তাই ব্যাঙ্ক, এটিএম এবং ওই কমপ্লেক্সে থাকা পূর্বাশা-র বিক্রয় কেন্দ্রটিও আগামী ১৯ জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে৷ খোয়াইয়ের জেলাশাসক এক আদেশে এই ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, কনটেইনমেন্ট জোনের ২০০ মিটার ব্যাসার্ধ এলাকাকে বাফার জোন ঘোষণা করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, কনটেইনমেন্ট ইউনিট থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম কঠোরভাবে পালন করতে হবে৷

তিনি আরও জানান, করোনা আক্রান্ত ব্যাংক কর্মীর সংস্পর্শে ছিলেন আরও ১৯ জন৷ একসাথেই তাঁরা কাজ করতেন৷ তাঁদের একান্তবাসে পাঠানো হয়েছে৷ পাঁচদিন পর তাঁদেরও নমুনা সংগ্রহ করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top