News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার শ্রাদ্ধের দিনে মেয়ের পরীক্ষার ভাল রেজাল্টের খবর
Image

বাবার শ্রাদ্ধের দিনে মেয়ের পরীক্ষার ভাল রেজাল্টের খবর

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৫ জুলাই৷৷ বাবার শ্রাদ্ধশান্তির দিনে পরীক্ষায় মেয়ের ভাল রেজাল্ট৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এলাকায়৷ জানাগেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় চুমকি চাকমা প্রথম বিভাগে পাশ করে৷ বাবা উদঙ্গমনি চাকমার স্বপ্ণ ছিল মেয়েকে ভাল লাইনে পড়াশোনা করানোর৷ কিন্তু স্বপ্ণ স্বপ্ণই থেকে যায়৷ গত সপ্তাহ দীর্ঘ রোগভোগের পর বাবার মৃত্যু ঘটে৷ আজ বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের দিনে পরীক্ষায় মেয়ে ভাল রেজাল্ট করে৷ এতে আনন্দে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার৷ এখন বাবার স্বপ্ণ কিভাবে পূরন হবে এই ভেবে কান্নায় ভেঙ্গে পড়ে চুমকি৷ সকলেই চাইছেন সরকারী সাহায্য সহযোগিতার মাধ্যমে তার পড়াশোনার ব্যবস্থা করা৷


প্রসঙ্গত, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ পরিচালিত ২০২০ সনের মাধ্যমিক পরীক্ষায় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাশের হার ৬০.৫ শতাংশ৷ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা জানান এই বছর তাদের বিদ্যালয় থেকে ১৪৭ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় বসে এর মধ্যে ৮৯ জন পরীক্ষায় পাশ করে৷ তিনি জানান গ্রেডের হিসাবে এৃ ৩ জন, এ ১৩ জন, বৃি ১৯ জন, বি ৪৭ জন এবং সি ৭ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় পাশ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top