News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের মাছ সোমবার থেকে পুনরায় আমদানি শুরু হচ্ছে রাজ্যে
Image

বাংলাদেশের মাছ সোমবার থেকে পুনরায় আমদানি শুরু হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সোমবার ২৯ জুন থেকে পুনরায় বাংলাদেশ থেকে ত্রিপুরায় মাছ আমদানি শুরু হচ্ছে৷ দুই দেশের মধ্যে বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনা-র প্রকোপে বাংলাদেশ থেকে ত্রিপুরায় মাছ আমদানি বন্ধ হয়েছিল৷ কিন্তু বাংলাদেশের মাছের ত্রিপুরায় ভীষণ চাহিদা৷ ফলে, কিছু বিধিনিষেধ আরোপ করে মাছ আমদানি শুরু হচ্ছে৷


এ-বিষয়ে মাছ আমদানিকারক বিমল রায় বলেন, বাংলাদেশ বরাবরই আমাদের মাছ রপ্তানিতে প্রস্তুত৷ কিন্তু, করোনা-র প্রকোপে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে মাছ আমদানি ব্যাহত হয়েছে৷ তবে, পুনরায় মাছ আমদানি শুরু হচ্ছে৷ তাঁর কথায়, প্রশাসনিক জটিলতা দেখা না দিলে আগামী সোমবার থেকে মাছ আমদানি শুরু হবে৷ এ-ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে আমদানি করতে হবে৷


বিমলবাবু বলেন, অতীতে বাংলাদেশ থেকে মাছ আমদানির ক্ষেত্রে সমস্ত কাজ হাতে-কলমে সেরে ফেলা হত৷ কিন্তু, এখন সমস্ত কিছুই অনলাইনে করতে হবে৷ বিলিং থেকে শুরু করে গাড়ির ছাড়পত্র সমস্ত কিছু অনলাইনে করতে হবে এখন৷ সাথে তিনি যোগ করেন, প্রশাসন মাছ আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে৷ তাতে, সকাল ৮-টার আগেই বাংলাদেশ থেকে মাছের গাড়ি আইসিপি-তে ভারতীয় অংশে পৌঁছাতে হবে৷ তার পর ওই গাড়ি স্যানিটাইজ করার পর মাছ প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ তাঁর কথায়, প্রতিদিন দুপুর দুটার মধ্যে বাজারে মাছ পৌঁছে যেতে হবে৷


তিনি বলেন, বাংলাদেশের মাছের ত্রিপুরায় ভীষণ চাহিদা রয়েছে৷ দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় বাজারে মাছের আকাল দেখা দিয়েছিল৷ সোমবার থেকে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top