News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা রাজস্থানে বিক্রি : সামগ্রিক বিষয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে নজর রাখার নির্দেশ হাইকোর্টের
Image

নাবালিকা রাজস্থানে বিক্রি : সামগ্রিক বিষয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে নজর রাখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ত্রিপুরার নাবালিকা রাজস্থানে বিক্রির ঘটনায় উচ্চ আদালতে সুয়োমোটো মামলার আজ শুনানি হয়েছে৷ শুনানি শেষে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে সামগ্রিক বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ ওই নাবালিকা করোনা আক্রান্ত হয়ে রাজস্থানে আইসোলেশনে রয়েছে৷ তাই তাকে সুস্থ করে তোলার বিষয়টি নজর দেওয়ার জন্য কমিশনকে বলেছে আদালত৷ ১৪ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট৷


প্রসঙ্গত, ১৪ বছরের এক নাবালিকাকে গত ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে রাজস্থান নেওয়া হয়েছিল৷ তাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছিল৷ মে মাসে ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে৷ বিষয়টি কেবল মহিলা কমিশনই নয়, শিশু সুরক্ষা কমিশনেও পৌঁছেছিল৷ তদন্ত চলাকালীন ওই নাবালিকা ত্রিপুরার বাসিন্দা বলে দাবি করে৷ তাঁর বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকায় অবস্থিত বলে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন৷


এই ঘটনায় ঊনকোটি জেলা পুলিশের সাথে যোগাযোগ করে নাবালিকার ঠিকানা নিশ্চিত করেছে রাজস্থানের মান্দাওয়া পুলিশ৷ নাবালিকাটি পুলিশকে জানিয়েছে, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল৷ তাই, সে পালিয়ে গিয়েছিল৷ সম্প্রতি পুলিশ তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ তখন তার কোভিড নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ গত ১৬ জুন তার রিপোর্ট পজিটিভ এসেছে৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে হিন্দুস্থান সমাচার-এর সংবাদদাতা বিডিকে হাসপাতালের পিএমও ডা. শুভকরণ কালের উদ্ধৃতি দিয়ে জানান, মান্দাওয়া থানা থেকে ১৪ বছরের নাবালিকার নমুনা পাঠানো হয়েছিল৷ তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷
গতকাল এ-বিষয়ে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন, ওই নাবালিকা করোনা আক্রান্ত এবং আড়াই মাসের অন্তঃসত্ত্বা৷ ফলে, এখন তাকে ত্রিপুরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে৷ তাঁর দাবি, কমিশনের একটি টিম গতকাল ওই নাবালিকার বাড়িতে গিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে৷ তিনি বলেন, ওই নাবালিকাকে রাজু দেবনাথ নামের এক যুবক রাজস্থান নিয়ে গিয়েছিল৷ সেখানে তাকে বিক্রি করে দিয়েছিল সে৷ পড়াশুনার প্রলোভন দেখিয়ে তাকে রাজস্থান নিয়ে গিয়েছিল রাজু নামের যুবক৷ কিন্তু তার বদ উদ্দেশ্য কী ছিল তা নাবালিকা এবং তার পরিবার বুঝতে পারেনি, বলেন নীলিমা ঘোষ৷


আজ ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চে মামলায় শুনানি হয়েছে৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, ওই নাবালিকার বর্তমান শারীরিক এবং মানসিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া আদালতের মুখ্য উদ্দেশ্য ছিল৷ পাশাপাশি, নাবালিকার নিরাপদে এবং সুরক্ষিত থাকার বিষয়ে আদালত জানতে চেয়েছিল৷ তাই ত্রিপুরা হাইকোর্ট সুয়োমোটো মামলায় ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতর, ত্রিপুরা মানবাধিকার কমিশন, ঊনকোটির জেলাশাসক, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনকে পক্ষভুক্ত করেছিল৷ আজ ওই মামলায় শুনানি হয়েছে, বলেন তিনি৷


দেবালয় বাবুর কথায়, আদালতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বলেছে, রাজস্থানে পুলিশ, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সাথে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ হয়েছে৷ কমিশন জানিয়েছে, ওই নাবালিকা করোনা সংক্রমিত এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে৷ ফলে সুস্থ না হওয়া পর্যন্ত রাজস্থান থেকে ত্রিপুরায় ফেরত পাঠানো সম্ভব নয়৷ তিনি বলেন, আদালত ১৪ দিন সামগ্রিক বিষয়ের উপর নজর রাখার জন্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি, বাকি পক্ষভুক্তদের লিখিত বক্তব্য জানাতে বলেছে৷ সরকারি আইনজীবীর কথায়, ওই নাবালিকার পরিবার তাকে এখন গ্রহণ করতে চাইছে না৷ তাই, তাদের কাউন্সেলিং করার জন্যও আদালত নির্দেশ দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top