News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎপৃষ্টে দশম পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
Image

বিদ্যুৎপৃষ্টে দশম পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ মোটর দিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হষে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ধলাই জেলা সদর আমবাসার লালছড়ি এলাকায় ওই ঘটনায় জনমনে শোকের ছায়া নেমে এসেছে৷


আজ মঙ্গলবার সকালে আমবাসার লালছড়ি এলাকার বাসিন্দা জিতেন দেববর্মার মেয়ে দশম শ্রেণির ছাত্রী নেয়না দেববর্মা (১৫)-র বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ মৃতার বাবা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা কেউ বাড়িতে ছিলেন না৷ তিনি তখন কাজে বেরিয়েছিলেন এবং তার স্ত্রী বাজারে গিয়েছিলেন৷ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসেছেন৷ কিন্তু, কুলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মেয়েকে মৃত বলে ঘোষণা করেছেন৷


নিহত নেয়না বাবার কথায়, জল তোলার জন্য বিদ্যুৎ পরিচালিত মোটর চালাতে গিয়ে বিপত্তি হয়েছে৷ মেয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর হয়ে গেছেন তার মা৷ কান্নায় হাসপাতাল চত্বরের পরিবেশ ভারী হয়ে গেছে৷ খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ওই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top