News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চমে ১০ ও অষ্টম শ্রেণিতে ১৪ শতাংশ ছাত্রছাত্রী হয়েছে অকৃতকার্য : শিক্ষামন্ত্রী
Image

পঞ্চমে ১০ ও অষ্টম শ্রেণিতে ১৪ শতাংশ ছাত্রছাত্রী হয়েছে অকৃতকার্য : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ত্রিপুরার সরকারি, সরকার অধীনস্ত সুকলগুলিতে আগামী ১৬ জুন থেকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে৷ এক্ষেত্রে ত্রিপুরার শিক্ষা দফতরের তরফে অভিভাবকদের শংসাপত্র সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে৷ এদিকে, পাশ-ফেল প্রথা চালু হওয়ার দরুন পঞ্চম শ্রেণিতে ১০ শতাংশ এবং অষ্টম শ্রেণিতে ১৪ শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে৷ তবে, তাদের সুকল খোলার এক মাসের মধ্যে বছর বাঁচাও প্রকল্পের অধীনে পরীক্ষার সুযোগ দেওয়া হবে৷
এ-বিষয়ে আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে বলেন, করোনা-র প্রকোপে লকডাউনের জেরে বিদ্যালয়গুলির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে৷ আগামী ১৬ জুন থেকে ওই ফলাফল প্রকাশ করা হবে৷ তিনি বলেন, ১৬ জুন একাদশ শ্রেণি, ১৮ জুন নবম শ্রেণি, ১৯ জুন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ২০ জুন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে৷


তাঁর কথায়, প্রত্যেক বিদ্যালয়ে শংসাপত্র পৌঁছে যাবে৷ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বদলে অভিভাবকদের বিদ্যালয় থেকে শংসাপত্র সংগ্রহের অনুরোধ জানিয়েছেন তিনি৷ তাঁর দাবি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে লিখিত পরীক্ষার রেওয়াজ নেই৷ ওই ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়৷ আগামী ২৫ জুনের মধ্যে তাদেরও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে৷


এদিন তিনি জানান, তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ত্রিপুরায় সরকারি এবং সরকার অধীনস্ত বিদ্যালয়গুলিতে ৩ লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী রয়েছে৷ তাদের মধ্যে ১ লক্ষ ৭৮ হাজার ছাত্রছাত্রীর শিখন স্তর নিম্নমানের ছিল৷ তাই নতুন দিশা প্রকল্পে ওই ছাত্রছাত্রীদের শিখন স্তরের মান বৃদ্ধির চেষ্টা করা হয়েছে৷ তাতে অনেকটা সাফল্য মিলেছে বলে তিনি দাবি করেছেন৷

মন্ত্রীর দাবি, বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে ৯২ শতাংশ, চতুর্থ শ্রেণিতে ৯৩ শতাংশ এবং পঞ্চম শ্রেণিতে ৯০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷ তেমনি, ষষ্ঠ শ্রেণিতে ৯৩ শতাংশ, সপ্তম শ্রেণিতে ৯৪ শতাংশ এবং অষ্টম শ্রেণিতে ৮৬ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, ত্রিপুরায় পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু রয়েছে৷ এক্ষেত্রে পঞ্চম শ্রেণিতে ৪৮,০৮৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪,৭১৮ জন, প্রায় ১০ শতাংশ এবং অষ্টম শ্রেণিতে ৫৩,৩৩৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ৬,৮৪২ জন, প্রায় ১৪ শতাংশ ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে৷ কিন্তু বছর বাঁচাও প্রকল্পের অধীনে তাদেরকেও সুযোগ দেওয়া হবে৷ তাঁর দাবি, সুকল খোলার এক মাসের মধ্যে তারা পরীক্ষা দিতে পারবে৷ এর জন্য বিশেষ কোচিঙের ব্যবস্থাও করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top