News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার মধ্যরাত থেকে মিজোরামে দুই সপ্তাহের সম্পূর্ণ লকডাউন
Image

সোমবার মধ্যরাত থেকে মিজোরামে দুই সপ্তাহের সম্পূর্ণ লকডাউন

আইজল, ৮ জুন (হি.স.) : মিজোরামে আজ সোমবার মধ্যরাত থেকে দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন লাগু হচ্ছে। মিজোরামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে পুনরায় লকডাউন-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মিজোরামের তথ্য ও জনসংযোগ দফতর এক টুইটবার্তায় জানিয়েছে।

সারা দেশে এখন আনলক ১.০ চলছে। এই মুহূর্তে স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে মিজোরাম সরকার সারা রাজ্যে আজ মধ্যরাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। তথ্য ও জনসংযোগ দফতরের টুইট বার্তা অনুযায়ী লকডাউন-এর নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে। বর্তমানে মিজোরামে ৪২ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন। আজ নতুন করে ৮ জন করোনা-য় সংক্রমিতের খবর মিলেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১ জন সুস্থ হয়েছেন।

আজ করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পরামর্শমূলক বৈঠক করেন। ওই বৈঠকে আজ মধ্যরাত থেকে দুই সপ্তাহের জন্য সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, একান্তবাসের সময়সীমা ১৪ দিন থেকে বাড়িয়ে ২১ দিন করা হয়েছে। শুধু তা-ই নয়, বাড়িতে একান্তবাস কেবলমাত্র চরম অনিবার্য ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top