News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় নতুন আক্রান্ত ১৭, বহিঃরাজ্য ফেরত সকলের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

করোনায় নতুন আক্রান্ত ১৭, বহিঃরাজ্য ফেরত সকলের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ ত্রিপুরায় নতুন করে আরও ১৭ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ তারা সকলেই মহারাষ্ট্র এবং বাংলাদেশ থেকে ফিরেছেন৷ সব মিলিয়ে ত্রিপুরায় করোনা-য় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১৷


শনিবার সন্ধ্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের মধ্যে ১৫ জন মহারাষ্ট্র থেকে এবং ২ জন বাংলাদেশ থেকে ফিরেছেন৷


গতকাল বাংলাদেশ ফেরত ৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ আজ আরও ২ জনের করোনা সংক্রমিতের ঘটনায় ১০৬ জন বাংলাদেশ ফেরতের মধ্যে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ২৭১ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১৭১ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ৯৭ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন৷ তিন জন ত্রিপুরার বাইরে চিকিৎসাধীন৷
ত্রিপুরা সরকার বহিঃরাজ্য ফেরত সকলের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে৷ শনিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি)-এ রোগী কল্যাণ সমিতির এক কর্মসূচিতে যোগ দেওয়ার পর এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি যোগ করেন, জনগণ এখন কোভিড-১৯ মহামারি সম্পর্কে সতর্ক৷ গ্রামাঞ্চল সহ প্রতিটি স্তরে কোয়ারেন্টাইন পদ্ধতি যথাযথভাবে বজায় রয়েছে৷ এছাড়াও নবগঠিত স্থানীয় কমিটিগুলিও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এজিএমসি হাসপাতাল সকলেই তাদের সেরা কর্মক্ষমতা প্রদান করছে৷ কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টার জন্য তিনি চিকিৎসক থেকে শুরু করে সাফাই কর্মী সহ সকল সামনের সারির যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন৷ করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ভালো অবস্থানে রয়েছে৷
তিনি জানান, বাংলাদেশ এবং মহারাষ্ট্র ফেরত ত্রিপুরার সকল নাগরিকের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ পাশাপাশি চেন্নাই থেকে আগতদেরও বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, কোভিড-১৯ সংক্রান্ত আরও উপকরণ রাজ্যে আসছে এবং সরকার অন্যান্য রাজ্য থেকে আগত সকলের কোভিড-১৯ পরীক্ষা করার পরিকল্পনা করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top