News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটি ও নগাঁওয়ে সিআইডি অভিযানে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার নেশা দ্রব্য, গ্ৰেফতার পাঁচ
Image

গুয়াহাটি ও নগাঁওয়ে সিআইডি অভিযানে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার নেশা দ্রব্য, গ্ৰেফতার পাঁচ

গুয়াহাটি, ৮ মে (হি.স.) : অসমের সিআইডি-র এক দল শুক্ৰবার গুয়াহাটি এবং নগাঁওয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত নেশার কফ সিরাপগুলির বাজার মূল্য প্ৰায় ১০ লক্ষ টাকা। নেশা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্ৰেফতার করেছে সিআইডি। গুয়াহাটি মহানগরে উলুবাড়িতে সিআইডির মুখ্য কাৰ্যালয়ে অসম সিআইডির এডিপিজি এলআর বিষ্ণোই সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়েছেন।

এডিজিপি বিষ্ণোই জানান, ফল, শাক-সবজি পরিবাহী একটি টাটা ম্যাজিক মডেলের গাড়িতে করে নিষিদ্ধ ওই সব কফ সিরাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ভেতরে দুটি চেম্বারে এগুলি লুকিয়ে রাখা ঠিল। স্নিফার ডগের সাহায্যে গাড়ির ভেতর থেকে কফ সিরাপগুলি উদ্ধার করা হয়েছে। ইত্যবসরে গাড়ির তিন আরোহীকে গ্ৰেফতার করে সিআইডি। তার পর তাদের জেরা করে গুয়াহাটি লখরার লালগুদামে অভিযান চালায় সিআইডি। সেখান থেকে আরও ৬০ কাৰ্টুন নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গুদামের ম্যানেজার এবং অ্যাকাউন্টেটকেও গ্ৰেফতার করেছে সিআইডি, জানান এডিপিজি এলআর বিষ্ণোই।  

অন্যদিকে, নগাঁওয়েও এই নেশা কারবারির চক্ৰ মজুত রেখেছিল ৫৫০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ। কফ সিরাপগুলি জেপি ফাৰ্মা কোম্পানি থেকে আনা হয়েছিল বলে জানিয়েছেন অসম সিআইডির এডিপিজি এলআর বিষ্ণোই। তিনি জানান, কফ সিরাপ বাজেয়াপ্ত এবং পাঁচজনকে গ্রেফতারের খবর পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে কোম্পানির মালিক প্ৰদীপ তালুকদার। কোম্পানিটির লাইসেন্স বাতিল করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন এডিপিজি বিষ্ণোই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top