News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর দরবারে মোটর শ্রমিককুল আর্জি জানালেন আর্থিক সহায়তার
Image

মুখ্যমন্ত্রীর দরবারে মোটর শ্রমিককুল আর্জি জানালেন আর্থিক সহায়তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ লকডাউন-এ রোজগার বন্ধঊ তাই দিশেহারা হয়ে পড়েছেন মোটর শ্রমিকরা৷ মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আর্জি নিয়ে সোমবা মুখ্য শ্রম আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছেন তাঁরা৷ এ-বিষয়ে শ্রমিক নেতা বিপ্লব কর বলেন, লকডাউন-এ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছ থেকে সহায়তা মিলছে৷ কিন্তু কিছু আর্থিক সহায়তা পাওয়া গেলে শ্রমিকদের উপকার হতো৷


তিনি বলেন, করোনা মোকাবিলায় লকডাউন চলছে৷ মানবজাতির কল্যাণে তা খুবই জরুরি৷ কিন্তু রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মোটর শ্রমিকরা ভীষণ সমস্যায় পড়েছেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে খাদ্য সামগ্রী মিলছে৷ তাতে কেউ না খেয়ে নেই৷ কিন্তু রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অর্থের অভাবে নানা সমস্যার মুখে পড়ছেন শ্রমিকরা৷


তাঁর মতে, খাদ্য সামগ্রীর পাশাপাশি সামান্য আর্থিক সহায়তা মিললে মোটর শ্রমিকদের উপকার হতো৷ তাই, মুখ্য শ্রম আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি জানাতে এসেছি, বলেন তিনি৷ তাঁর বিশ্বাস, অতীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নানাভাবে শ্রমিককুলের সহায়তা করেছেন৷ এবারও তিনি আমাদের ফিরিয়ে দেবেন না বলেই আমরা মনে করি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top