News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরেরউদয়পুরের পর খোয়াইয়েও গৃহবধূকে নৃশংসহভাবে হত্যা করে পালিয়ে গেল স্বামী
Image

উদয়পুরেরউদয়পুরের পর খোয়াইয়েও গৃহবধূকে নৃশংসহভাবে হত্যা করে পালিয়ে গেল স্বামী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ এপ্রিল৷৷ লকডাউনেও অপরাধ থামছে না৷ ত্রিপুরায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে দুই গৃহবধূ নৃশংসভাবে খুন হয়েছেন৷ গামতি জেলা সদর উদয়পুরের মহারানি এলাকায় দুর্গারানি জমাতিয়া এবং খোয়াই জেলায় চাম্পাহাওর থানার অধীন গোপালনগরে কবিতা দেববর্মা দুজনই স্বামীর হাতে খুন হয়েছেন৷ উভয় ঘটনায় স্বামীরা পলাতক বলে পুলিশ জানিয়েছে৷


মঙ্গলবার ভোররাতে খোয়াই জেলার চাম্পাহাওর থানার অধীন গোপালনগরের জমাদার্বারি এলাকায় স্ত্রী কবিতা দেববর্মাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে পালিয়েছে স্বামী স্বপন দেববর্মা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ স্থানীয় জনগণের বক্তব্য, এলাকায় স্বপন দেববর্মা কুখ্যাত হিসেবেই পরিচিত৷ স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷ পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি৷


অন্যদিকে, আরকেপুর থানার পুলিশ জানিয়েছে, স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গা ঢাকা দিয়েছে স্বামী৷ ঘটনার চবিবশ ঘন্টা পরও স্বামীর কোন হদিশ নেই৷ প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আরকেপুর থানার অধীন মহারানির কৃষ্ণভক্ত পাড়ায়৷ স্বামীর নাম পূর্বহরি জমাতিয়া৷ স্ত্রী দুর্গারানি জমাতিয়া (৪৫)৷ পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামী আকণ্ঠ মদ্যপান করে থাকে প্রতিদিন৷ সোমবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ হয়৷ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী৷ পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ কিন্ত, ওই মহিলার স্বামী এখন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top