News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালানোর আহ্বানকে কটাক্ষ সিব্বলের

প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালানোর আহ্বানকে কটাক্ষ সিব্বলের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি. স.):   করোনা মোকাবিলায় জন মানসে ঐক্যবদ্ধতা দেখানোর জন্য এই রবিবার রাত ৯ টার সময় প্রদীপ জ্বালানোর আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপশি ওইদিন রাত্রি ৯ টার সময় ৯ মিনিট ধরে বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেওয়ারও কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী এই আহ্বানকে শনিবার কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। তার কথায়, প্রদীপ জ্বালালেই কি করোনা রোধে সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নেবে তা কি জানতে পারা যাবে।

 শনিবার নিজের টুইট বার্তায় বর্ষীয়ান এই কংগ্রেস নেতা জানিয়েছেন, ঘন্টা বাজালাম, প্রদীপ জ্বালালাম, মোবাইলের ফ্লাশ লাইট জ্বালালাম। প্রধানমন্ত্রী জানানো উচিত করোনা রোধে এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন আরও কি পদক্ষেপ নেওয়া হবে। প্রদীপ জ্বালালে কি এই সবই জানা যাবে।

অপর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কপিল সিব্বল লিখেছেন, সরকারের পদক্ষেপ থেকে জানা যাচ্ছে না যে, করোনা মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষা, গরিবদের জন্য খাদ্য, ঠিকা শ্রমিকদের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। এই সব কিছুর জন্য প্রদীপ জ্বালানো কি অর্থ বহন করে থাকে। যদি অনর্থক হয়। তবে প্রদীপ জ্বালানো নিছক কুসংস্কার ছাড়া আর কিছু নয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top