News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : প্রস্তুতি খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

কোভিড-১৯ : প্রস্তুতি খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ কোভিড-১৯ মোকাবিলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ত্রিপুরার প্রধান হাসপাতাল জিবি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ যাবতীয় ব্যবস্থা তিনি ঘুরে দেখেছেন৷ কথা বলেছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ এ-বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, সংক্রমণ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রিপুরার সবকটি জেলায়ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷


বৃহস্পতিবার বিকেল চারটায় আগরতলার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রথমেই তিনি হাসপাতালে কোভিড-১৯ মোকাবিলায় নির্দিষ্ট ব্লক ঘুরে দেখেন৷ যদি কোনও আক্রান্ত রোগী হাসপাতালে আসেন, তবে তাঁকে কীভাবে চিকিৎসা করানো হবে, গোটা প্রক্রিয়া মহড়ার মাধ্যমে দেখেছেন মুখ্যমন্ত্রী৷ কর্তব্যরত চিকিৎসকরা এদিন গোটা বিষয়টি তাঁর সামনে তুলে ধরেন৷
পরে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে নিয়ে হাসপাতালের চিকিৎসক ও করোনা প্রতিরোধে গঠিত টিমের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন তিনি৷ বর্তমান সময়ে হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটাই কমেছে৷ এই ধারা বজায় রাখার জন্য বর্তমান ব্যবস্থাকে আগামী দিনেও জারি রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


আজকের পরিদর্শন নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা সংক্রমণের কোনও ঘটনা নেই৷ তবে, যদি পাওয়া যায় তা হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা দেখার জন্যই তিনি জিবি হাসপাতাল পরিদর্শন করেছেন৷ তিনি বলেন, জিবি হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার জন্য একটি বিশেষ ইউনিট খোলা হয়েছে৷ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের থাকার ব্যবস্থাও রয়েছে সেখানে৷ সাত দিন অন্তর তাদের বদলানো হবে এবং কোয়ারেন্টিনে থাকতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের পাশাপাশি আইজিএম এবং জেলা হাসপাতালগুলিতেও কোভিড-১৯ মোকাবেলায় ৫০ আসন বিশিষ্ট বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় এখনও সংক্রমণ না হলেও সাবধানতা অবলম্বন করার ওপর জোর দেওয়া হয়েছে৷ কারণ ইতিমধ্যেই পার্শবর্তী অসম ও মণিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে৷ যদিও ত্রিপুরার সীমান্ত সিল করা রয়েছে৷ পাশাপাশি তিনি আহ্বান রাখেন, ’ত্রিপুরাবাসীও নিজেদের বাড়ি সিল করে রাখুন৷’


মুখ্যমন্ত্রী জানান, দিল্লির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে যারা ত্রিপুরায় ফিরেছেন, তাঁদের কাউকেই এখনও সংক্রমিত পাওয়া যায়নি৷ তবে, বহিঃরাজ্য বা বিদেশ থেকে এসে যদি কেউ সেই তথ্য লুকিয়ে রাখেন তবে তার বিরুদ্ধে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুসারে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, সতর্ক করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top