News Flash

  • Home
  • Uncategorized
  • তোলার জন্য মাফিয়া আস্ফালন থানায় ডেপুটেশন ঠিকাদারদের
Image

তোলার জন্য মাফিয়া আস্ফালন থানায় ডেপুটেশন ঠিকাদারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার এডিনগরে সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকায় মঙ্গলবার রাতে জাতীয় সড়কে কাজ করাতে গিয়ে মাফিয়াদের আক্রমণে রক্তাক্ত হলেন ঠিকেদার৷ আক্রান্ত ঠিকেদারের নাম জহর পাল৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ঠিকেদারদের পুর্ননিরাপত্তার দাবি জানিয়েছে৷ অন্যথায় তারা সারা রাজ্যে সব ধরনের কাজ কর্ম বন্ধ করে দিতে বাধ্য হবে বলে রীতিমতো হুশিয়ারি দিয়েছে৷


বাম আমলের মাফিয়া চক্রের আস্ফালন বর্তমান সরকারের আমলেও ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ ঠিকেদারদের কাছ থেকে জোর করে তোলা আদায়ের চক্রান্তে লিপ্ত হয়েছে ঐসব মাফিয়ারা৷ মঙ্গলবার রাত সাড়ে এগরোটা নাগাদ আগরতলা সাব্রুম জাতীয় সড়কের এডিনগর এলাকায় আক্রান্ত হয়েছেন ঠিকেদার ও ম্যানেজার সহ শ্রমিকরা৷ জানা যায়, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারের তত্তাবধানেই সেখানে ৮নং জাতীয় সড়কের কাজ চলছিল৷ ঐ সময় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার জহর পালও সেখানে উপস্থিত ছিলেন৷ কতিপয় দুর্বৃত্ত রাত সাড়ে এগারোটা নাগাদ সেখানে এসে কাজ বন্ধ করে দেয়৷ তারা গাড়ি চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় এবং ম্যানেজারকে মারধোর করে৷


ঠিকেদার জহর পালের মাথায় রড দিয়ে আঘাত করে৷ তাতে ঠিকেদারের মাথা ফেটে যায়৷ মাথায় চারটি সেলাই লেগেছে৷ তার কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা৷ ঘটনা সংগঠিত করে তারা সিএনজি স্টেশনের বা দিকের রাস্তা দিয়ে চলে যায়৷ অভিজিৎ পাল নামে এক ব্যক্তি এই ঘটনার মূল চক্রী বলে জানান আক্রান্ত ঠিকেদার জহর পাল৷ ঐ ব্যক্তি টেলিফোনে তার কাছে নাকি ১০ লক্ষ টাকা দাবি করেছিল বলেও তিনি জানান৷ তার নেতৃত্বেই এই হামলা সংগঠিত হয়েছে বলে অভিযোগ৷


এব্যাপারে এডি নগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন ঠিকেদাররা৷ অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে বুধবার বৈঠকে মিলিত হয়৷ তারা ঠিকেদারদের পুর্ননিরাপত্তার দাবি জানিয়েছে৷ এমর্মে ঠিকাদাররা একজোট হয়ে এডি নগর থানায় ডেপুটেশন দেন এবং হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top