News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে ভষ্মিভূত বাস মালিকদের সাথে কথা বললেন পরিবহণমন্ত্রী
Image

আগুনে ভষ্মিভূত বাস মালিকদের সাথে কথা বললেন পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ ফেব্রুয়ারি৷৷ নাশকতার আগুনে ভষ্মিভূত বাসের মালিকদের সাথে কথা বলেছেন পরিবহণ মন্ত্রী প্রণজিত সিংহ রায়৷ বুধবার তিনি ক্ষতিগ্রস্ত মালিকদের সাথে কথে বলেন এবং এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, নাশকতার আগুনে পুড়ে ছাই পাঁচটি গাড়ি৷ ঘটনা মঙ্গলবার রাতে উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ডে৷ জানা যায় প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও রাজার বাগ স্ট্যান্ডে রাজ্যের নানা প্রান্তে যাতায়াতের বাস গুলি পারকিং করে রাখা হয়৷ কিন্তু রাতের বেলায় হঠাৎ ভয়াবহ অগ্ণিকাণ্ড দেখে এলাকার লোকজন হইচই শুরু করে৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ৫ টি দমকলের ইঞ্জিন৷ দমকলের ৫ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে৷ উদয়পুরের তিনটি এবং কিল্লা ও কাকরাবনের দুটি অর্থাৎ পাঁচটি দমকলের ইঞ্জিনের সাহায্যে মঙ্গলবার রাতে রাজারবাগ বাস স্ট্যান্ডের ভয়াবহ অগ্ণিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়৷


এই অগ্ণিকাণ্ডের ঘটনায় তিনটি যাত্রীবাহীবাস পুরোপুরি এবং দুটি বাস আশি শতাংশ ভস্মীভূত হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এককোটি টাকা হবে৷ ঘটনার খবর পেয়ে বুধবার সকালে রাজার ব্যাগ বাস স্ট্যান্ডে ছুটে যান পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও গোমতী জেলার জেলাশাসক তরুণ কান্তি দেবনাথ সহ অন্যান্যরা৷ অগ্ণিকাণ্ডে ভস্মীভূতবাসগুলি সহ রাজারবাগ বাস স্ট্যান্ড পরিদর্শন করে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এই বিষয়ে প্রশাসনিক আধিকারিক, বাস সিন্ডিকেটের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত বাসমালিকদের সাথে কথা বলেন৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান এই ধরনের ঘটনায় প্রশাসন স্তম্ভিত৷ কিভাবে এই ঘটনা ঘটলো তা সঠিক তদন্ত করে বেরকরার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷


যদি ইচ্ছাকৃত ভাবে কেউ এই ঘটনা করে থাকে তাহলে সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ বাসস্ট্যান্ড এলাকায় অসামাজিক কার্যকলাপ চলার যে একটা অভিযোগ আছে সেই বিষয়ে শুধু প্রশাসন নয় স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন সকল অংশের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ সিন্ডিকেটকে ক্ষতিগ্রস্ত গাড়িমালিকদেরকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান৷ এইদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন রাত ৯ টার পর যাদেরকে বাস স্ট্যান্ডে দেখা যাবে তাদেরকে যেন পুলিশ জালে তুলে৷ এমনকি তাদের যারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আসবে তাদেরকেও চিহ্ণিত করার নির্দেশ দেন৷ তিনি বলেন এই ঘটনার সঠিক তদন্ত করা হবে৷ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করবে৷ ক্ষতিগ্রস্ত বাস মালিকদেরও থানায় মামাল দায়ের করার আহ্বান জানান তিনি৷ মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷তবে এই অগ্ণি কাণ্ড নাশকতামূলক বলেই ধারনা করছে সকলে৷ সঠিক তদন্তক্রমে এই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসুক এটাই চাইছে সমস্ত উদয়পুরবাসী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top