News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৭ জন প্রার্থী নাম ঘোষণা বিজেপির
Image

দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৭ জন প্রার্থী নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ৫৭ জন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।

দিল্লি বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। রোহিনী কেন্দ্র থেকে বীজেন্দ্র গুপ্ত। রাজিন্দ্র নগর ও ছাতারপুর কেন্দ্র থেকে যথাক্রমে প্রার্থী হয়েছেন আর পি সিং এবং ব্রহ্ম সিং তানওয়ার। গত বছর আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কপিল মিশ্র উত্তর দিল্লির মডেল টাউন থেকে লড়বেন। সদরবাজার, চাদনি চক, জনকপুরী থেকে প্রার্থী হয়েছেন যথাক্রমে জয় প্রকাশ, সুমন কুমার গুপ্ত, আশিস সুদ। বিকাশপুরী বিধানসভা কেন্দ্রে সঞ্জয় সিং, পালাম থেকে বিজয় পন্ডিত। শালিমার বাগে রেখা গুপ্ত। তুঘলগাবাদ থেকে শিখা রাইয়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আপ প্রার্থী হয়েছে অরবিন্দ কেজরিওয়াল। ওই আসনের জন্য বিজেপির তরফে কোনও নাম এখনও ঘোষণা করা হয়নি।

ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়ন পেশ প্রতিক্রিয়া। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ২২ তারিখ হবে মনোনয়নের স্ক্রটিনি। ২৪ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। ভোটগণনা ১১ ফেব্রুয়ারিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top