News Flash

  • Home
  • Uncategorized
  • অভয়নগরে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার, খোয়াইতে স্ত্রীকে খুন করলো স্বামী
Image

অভয়নগরে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার, খোয়াইতে স্ত্রীকে খুন করলো স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / খোয়াই ১৬ জানুয়ারি ৷৷ একই দিনে রাজ্যে পৃথক স্থানে দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আগরতলায় উজান অভয়নগরে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অন্যদিকে, খোয়াইতে স্ত্রীকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছেন তার স্বামী৷

রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উজান অভয়নগরে নেতাজি ক্লাব এলাকায় বৃহস্পতিবার এক মহিলার পচাগলা মৃতদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার হয়েছে৷ মৃতার নাম স্নিগ্দা গোস্বামী৷ স্বামীর নাম মৃত জওহরলাল গোস্বামী৷ পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজনরা থানায় ফোন করে জানান, গত কয়েকদিন ধরে মহিলার ঘরের দরজা বন্ধ৷ ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ মহিলার ঘর থেকে পচাগলা মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কিভাবে মহিলার মৃত্যু হল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ ময়না তদন্তের পরই এ বিষয়ে তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, খোয়াই থানাধীন কামিনী পাড়ার পুরাতন ইটভাটা থেকে টুনি গোয়ালা নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার৷ মৃতার স্বামী সুনীল গোয়ালা নিজ হাতে তার স্ত্রীকে খুন করেছে বলে তার মার কাছে স্বীকারোক্তি দেয়৷ পরে সুনীল গোয়ালার মা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ইটভাট্টার একটি পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ অভিযুক্ত স্বামী সুমন গোয়ালাকে গ্রেফতারের জন্য তল্লাশী চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top