News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন ১৭ই, বসবে দুইদিনের জন্য
Image

ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন ১৭ই, বসবে দুইদিনের জন্য

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরা বিধানসভার শীতকালীন তথা বিশেষ অধিবেশন ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। দুই দিনের জন্য বসবে অধিবেশন। প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বছরের প্রথম অধিবেশনের সূচনা হবে রাজ্যপালের ভাষণ দিয়ে। সে মোতাবেক রাজ্যপাল রমেশ বৈস ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেবেন।

অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, কেন্দ্রীয় সরকার এসটি-এসসি সংরক্ষণ ১০ বছরের জন্য বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবে ওই আইন রাজ্যে কার্যকরের ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে। মূলত, এসটি-এসসি সংরক্ষণ আইনের জন্যই বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। তিনি বলেন, আগামী মার্চে বিধানসভার বাজেট অধিবেশন বসবে। সে-ক্ষেত্রে এখনই অধিবেশন ডাকার প্রয়োজন ছিল না। তাই, এই অধিবেশন দুই দিনের হবে, বিএসি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষের কথায়, শুক্রবার অধিবেশন শুরু হবে। ওইদিন রাজ্যপাল ভাষণ দেবেন। সাথে, ওইদিনই ত্রিপুরা সরকার এসটি-এসসি সংরক্ষণ বিল বিধানসভায় পেশ করবে। তাছাড়াও, দুইটি সংশোধনী বিল এই অধিবেশনে পেশ করবে ত্রিপুরা সরকার, বলেন তিনি।

অধ্যক্ষ জানিয়েছেন, মাঝে শনি ও রবিবার বিধানসভা বন্ধ থাকবে। সোমবার অধিবেশন সমাপ্তি হবে। অবশ্য, বিরোধী দলের সচেতক তপন চক্রবর্তীর অনুরোধে ওই দিন অধিবেশন সমাপ্তির সময় প্রয়োজনে কিছুটা বাড়ানো হতে পারে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top