News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলা মহাশ্মশানে মদ্যপদের তান্ডব, মারধরের জেরে অন্তেষ্টি প্রক্রিয়া বিঘ্নিত
Image

বটতলা মহাশ্মশানে মদ্যপদের তান্ডব, মারধরের জেরে অন্তেষ্টি প্রক্রিয়া বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ শুক্রবার গভীর রাতে বটতলা শ্মশানে অন্ত্যেষ্টিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়৷ অন্ত্যেষ্টি করতে আশাদের আক্রমণের শিকার হয় মহাশ্মশানে কর্মরতরা বলে অভিযোগ৷ আরো অভিযোগ তাদের মারধোর ও ভাংচুর করা হয় অন্ত্যেষ্টি কক্ষের কাঁচের দরজা ও সামগ্রী৷ এই ঘটনায় আক্রান্ত হয় বটতলা মহাশ্মশানে কর্মরত প্রায় ৪ জন কর্মী৷


প্রতীবাদে শনিবার সকাল থেকে অন্ত্যেষ্টির কাজ বন্ধ রাখে কর্মীরা৷ যার ফলে বিপাকে পড়ে অন্ত্যেষ্টির জন্য মরদেহ নিয়ে আসা অনেকেই৷ এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ থানায় মামলা দায়ের করা হয় মামলা৷ ছুটে যায় আগরতলা পুর নিগমের আধিকারিক৷ পরে সকলের অনুরোধে শুরু অন্ত্যেষ্টি প্রক্রিয়া৷ কর্মীদের বক্তব্য ডেথ সার্টিফিকেট ছাড়া শুক্রবার গভীর রাতে মৃতদেহ নিয়ে আসা হয়৷ কর্মীরা ডেথ সার্টিফিকেট চাইলে তা দেখাতে পারেনি তারা৷ এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কর্মী ও অন্ত্যেষ্টিকাজের জন্য নিয়োজিত পুরোহিতের সঙ্গে অন্ত্যেষ্টি করতে আসাদের৷ সেই সময় একাংশ মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ কর্মীদের৷ পরে আনা হয় ডেথ সার্টিফিকেট৷ শুরু হয় অন্ত্যেষ্টি প্রক্রিয়া৷
অন্ত্যেস্টি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অস্থি প্রদান নিয়ে ফের বিতর্ক দেখা দেয়৷

শুরু হয় ঝামেলা৷ টাকা নিয়ে ঝামেলা হয়৷ এরপর মারধোর করা হয় কর্মীদের৷ ভাংচুর করা হয় কাঁচের দরজা৷ নৈশ প্রহরীকে হুমকী দেওয়া হয়৷ অপারেটর কোন ক্রমে পালিয়ে বাঁচে৷ এই বিষয়ে কাউন্সিলার সহ অন্যান্য আধিকারিকদের দারস্থ হওয়ার কথা জানান কর্মীরা৷ নিরাপত্তা প্রদান ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top