News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা দ্রব্যের চোরাচালান রোধে সাফল্যের খতিয়ান দিলেন উত্তর জেলার পুলিশ সুপার
Image

নেশা দ্রব্যের চোরাচালান রোধে সাফল্যের খতিয়ান দিলেন উত্তর জেলার পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ নেশাজাতীয় সামগ্রীর মধ্যে বর্তমানে ইয়াবা টেবলেটের দিকে ঝোক বেড়েছে৷ বহিঃরাজ্য থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে এই টেবলেট রাজ্যে আসছে৷ উত্তর জেলার বিভিন্ন সীমান্ত সড়ক দিয়ে এই নেশা সামগ্রী রাজ্যে আনা হচ্ছে বলে দাবি করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷


২০১৮ এবং ২০১৯ -এ উত্তর জেলা পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে সাফল্যের খতিয়ান তৈরি করেছে৷ আদর্শ ত্রিপুরা,নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সপ্ণকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার মানিক দাস শুরু করেছিলেন এই নেশা বিরোধী অভিযানের৷ এখন তার পুর্নাঙ্গ রুপ দিতে চলেছেন বর্তমান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি৷


শনিবার এক সাংবাদিক সম্মেলনে, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ২০১৮ তে মোট ৭০টি এন ডি পি এস মামলায় ১৪০ জনকে গ্রফতার করা হয়েছিল৷ ১৩ জন পলাতক অবস্থায় রয়েছে৷ গাঁজা উদ্ধার করা হয়েছে ৯৭২০ কেজি , হেরোইন ১৯০২ গ্রাম, কফসিরাপ ২১১৬ বোতল , ইয়াবা টেবলেট ৩৪, ৫২০ টি৷ এই অভিযানে ছোট গাড়ি ১১টি ,বড় গাড়ি ১০টি , বাইক ৮টি ,মোবাইল ফোন ৭টি এবং নগদ টাকা ২৮লক্ষ ১১হাজার ৭৭৬ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ২০১৯ এ ৫২ টি মামলায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ২২ জন পলাতক অবস্থায় রয়েছে৷ গাঁজা আটক করা হয়েছে ৩০৯৩ কেজি , হেরোইন ১৪৩৯ গ্রাম, কফ সিরাপ ১৬,৪৮৬ বোতল, ইয়াবা টেবলেট ২,৭২, ৮৬৬ টি, ছোট গাড়ি ১২টি , বড় গাড়ি ১১টি ,বাইক ১২টি, মোবাইল ফোন ২৫টি এবং ১৩,৭৫,৩৪০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পরিসংখ্যান দেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি৷


তিনি জানান উত্তর ত্রিপুরা জেলায় নেশা দ্রব্যের চাষ হয় না৷ শুধুমাত্র গোপন সুত্রের উপর ভিক্তি করে নেশ দ্রব্য গুলি পাচারের সময়ে ধরা হচ্ছে৷ ত্রিপুরা এবং আসামের মধ্যে সিমান্ত এলাকা রয়েছে ১০০ কিলোমিটারের উপর৷ তাই এখন পায়ে হেটেও নেশা কারবারিরা নেশা সামগ্রী আদান প্রদান করছে৷ ইতিমধ্যে তারকপুর এলাকা থেকে এক পাচারকারিকে আটক করে এমনই তথ্য পাওয়া গেছে৷ কর্তব্যে গাফিলতির জন্য ৭ জন পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং এক জনকে পুরপুরি চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি৷


২০১৮ তুলনায় ২০১৯ এ লক্ষ্য করা গেছে উত্তর ত্রিপুরা জেলায় অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার কমলেও যুবসমাজ ট্যাবলেটের দিকে ঝুকে পড়ছে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি৷ তবে এই ধরণের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ বলে জানান তিনি৷ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরে বলেন এই সাফল্যের কৃতিত্ব সকল পুলিশ কর্মীদের৷ সাধারণ নাগরিক যারা নেশা মুক্ত ত্রিপুরা গড়তে পুলিশকে প্রতিনিয়ত সাহায্য করেছেন৷ বিভিন্ন সময় তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করছেন তাদের ধন্যবাদ জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top