News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ির ধাক্কায় ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু উদয়পুরে
Image

গাড়ির ধাক্কায় ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ বুধবার রাতে বাইক নিয়ে বাড়িফেরার পথে গোমতী জেলা হাসপাতাল সংলগ্ণ এলাকায় কোন অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল গ্রামীণ ব্যাঙ্কে কর্মরত রাজিব মজুমদারের৷ তিনি কিল্লা রায়বাড়ি গ্রামীণ ব্যাঙ্কে রেগার পেমেন্টের কাজ করতেন৷ ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷


কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ জিবি হাসপাতালে আনার আধঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি বলে জানান ভাই সুজিত মজুমদার৷ তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে৷


জিরানীয়ায় বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের৷ মৃত যুবকের নাম সুমন দেববর্মা৷ জিরানিয়ার খামার বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানালেন মৃত সুমন দেববর্মার ভাই রাধা দেববর্মা৷ মৃত সুমন দেববর্মা সিমেন্টের দোকানে কাজ করত বলেও সে জানায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top