News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাব : মানুষকে ভুল বোঝানো হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী
Image

ক্যাব : মানুষকে ভুল বোঝানো হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল এবং এন আর সি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজ্যে যে প্রচার চালাচ্ছে তাতে বিভ্রান্ত না হতে রাজ্যের জনগণের প্রতি আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


আজ মহাকরণে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলে জাতি, জনজাতি সহ বৃহৎ অংশের মানুষের সুুবিধা হবে৷ তিনি বলেন, ১৯৫১ সালে ভারতবর্ষে যখন প্রথম জনগণনা হয় তখন নাগরিকত্ব বিল ছিলো না৷ পরবর্তী সময় ১৯৫৫ সালে সংসদে একটা বিল আনা হয় যার নাম ইণ্ডিয়ান সিটিজেনশিপ বিল, ১৯৫৫৷ পরে এটি ইণ্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ১৯৫৫ নামে আইন হয়৷ এরপর কেন্দ্রে বহু সরকার আসলেও এই আইনের কোনও সংশোধন হয়নি৷ ২০১৬ সালের ১৯ জলাই নাগরিকত্ব আইন, ১৯৫৫ সংশোধনের জন্য পার্লামেন্টে প্রস্তাব আনা হয়৷


সংশোধনী বিলে বলা হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে সেদেশের সংখ্যালঘু হিন্দ, খ্রীষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সী সম্প্রদায়ের যারা ভারতে এসেছেন তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে৷ সেই লক্ষ্যেই আজ সংসদে এই বিল আনা হয়েছে৷ শিক্ষামন্ত্রী আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল ও সংগঠন রাজ্যের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল ও সংগঠনের নিজস্ব দাবি দাওয়া থাকতে পারে৷ কিন্তু রাজ্যের স্বার্থকে ক্ষুন্ন করে এবং অন্যের অধিকারকে খর্ব করে কোনও আন্দোলন চলতে পারে না৷ রাজ্যে ধংসাত্মকমূলক আন্দোলন করলে সরকার তা বরদাস্ত করবে না৷ কারণ রাজ্য সরকার গণতান্ত্রিক আন্দোলনেই বিশ্বাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top