News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরের প্রয়াণ দিবস রাজ্যেও পালিত
Image

আম্বেদকরের প্রয়াণ দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর ৷৷ ৬ ডিসেম্বর ভারতের সংবিধান প্রণেতা ডঃ বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো৷ শুক্রবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ ‘যে জাতির রাজা নেই, সেই জাতি তাজা নেই’ বলেছিলেন বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর৷ ভারতের মহান সংবিধান রচয়িতা, স্বাধীনতা সংগ্রামী বাবাসেহেবের শুক্রবার ছিল প্রয়াণ দিবস৷ সকালে সংসদেই তাকে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু৷

দেশের সর্বত্র তার স্মৃতির উদ্দেশ্যে এদিন শ্রদ্ধা জানানো হয়৷ রাজ্যেও দিবসটি মহান আত্মার শান্তিতে শ্রদ্ধার সহিত পালিত হচ্ছে৷ রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদে শুক্রবার সকালে বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ তিনি বলেন, বাবাসাহেব আম্বেদকর শুধু ভারতবর্ষের সংবিধানের জনকই নন, তিনি একজন সমাজ সংস্কারক, এমনকি স্বাধীনতা সংগ্রামীও৷ নারীর ক্ষমতায়ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থ, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডঃ বিআর আম্বেদকরের চিন্তাভাবনা জাতির জন্য এক গর্ব৷

উপমুখ্যমন্ত্রী বলেন, উনার শ্রেষ্ঠ লেখাগুলির মধ্যে একটি লেখা হচ্ছে ‘‘সামাজিক ন্যায় থেকে বঞ্চিত দেশের স্বাধীনতা অর্থহীন৷ তাই বর্তমান সরকার সামাজিক ন্যায় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে৷ সমাজের সবচেয়ে বঞ্চিত মানুষটির কাছেও এই ন্যায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার৷ তিনি মহান মানুষটির প্রয়াণে উনার প্রতি গভীর শ্রদ্ধা জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top