News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারা বিলুপ্তি সাহসী পদক্ষেপ ছিল : প্রধানমন্ত্রী
Image

৩৭০ ধারা বিলুপ্তি সাহসী পদক্ষেপ ছিল : প্রধানমন্ত্রী

ব্যাংকক, ২ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা কেন্দ্রের সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দাঁড়িয়ে তিনি আরও জানিয়েছেন, ৩৭০ ধারার জন্য জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ বেড়ে গিয়েছিল। ৩৭০ ধারা বিলুপ্ত সরকারের সাহসী পদক্ষেপের মধ্যে অন্যতম। কারণ আগে এমন কাজ করে দেখানোর চিন্তাও কেউ করতে পারত না।

এদিন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ৩৭০ ধারা বিলুপ্ত করার সিদ্ধান্তকে গোটা বিশ্ব স্বাগত জানিয়েছে। সিদ্ধান্ত ও ইচ্ছা যদি সঠিক হয় তবে গোটা বিশ্ব তাকে স্বাগত জানায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জনাদেশ পাওয়ার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সদস্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আগের থেকে বেশি মানুষ কেন্দ্রে শাসকদলের পক্ষে ভোট দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, যারা কাজ করতে চায়, তাদের জনগণ আগামীদিনেও কাজ করার সুযোগ করে দেয়। ফাঁকিবাজদের পছন্দ করছে না জনগণ। সাধারণ মানুষের আশা ও আকাঙ্খাকে সম্মান জানিয়ে কাজ করে যাওয়ার ফলে দেশ সেই সকল লক্ষ্য পূরণ করতে পারছে, যা আগে কেউ ভাবতে পারেনি। যা অসম্ভব মনে হতো, তা সম্ভব করে দেখানো হয়েছে।

এদিন সভাঘরে যখন প্রধানমন্ত্রী ৩৭০ ধারার উল্লেখ করেন তখন গোটা সভাঘর করতালিতে মুখোরিত হয়ে ওঠে, তা দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অভিবাদনের মাধ্যমে ভারতীয় সংসদকে সম্মান জানানো হল। এদিন নিজের ভাষণে গুরুনানকের ৫৫০তম প্রকাশ পর্বের কথাও উল্লেখ করেন । পাশাপাশি বিখ্যাত তামিল কবি তিরুবল্লভুরের রচনা তিরুক্কুলরের উল্লেখ করেন।

এদিন নিজের ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যা গোটা বিশ্ববাসী অনুভব করতে পারছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top