News Flash

  • Home
  • Uncategorized
  • সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম নৌবাহিনী : প্রতিরক্ষামন্ত্রী
Image

সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম নৌবাহিনী : প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : যে কোনও সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম ভারতীয় নৌবাহিনী। দিল্লিতে নৌবাহিনী তিনদিনের কম্যান্ডার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন রাজনাথ সিং জানিয়েছেন, নৌবাহিনীর নজরদারিতে দেশের সমুদ্র পথ পুরোপুরি সুরক্ষিত। ২৬ / ১১ মতো সন্ত্রাসবাদী হামলা আগামীদিনে যাতে না নয়, তা সুনিশ্চিত করেছে নৌবাহিনী। পাশাপাশি নৌবাহিনীর যাবতীয় সমরাস্ত্র যাতে ভারতে নির্মাণ করা হয় তাও সুনিশ্চিত করা হয়েছে। ভারত কখনও অন্য কোনও দেশের উপর হামলা চালিয়ে তাদের ভূমি দখল করেনি। কিন্তু শত্রুপক্ষে সমস্ত রকমের নাশকতার ছক বানচাল করতে সক্ষম ভারতীয় সেনা।

উল্লেখ করা যেতে পারে নৌসেনা কম্যান্ডার সম্মেলন ২০১৯ গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনার মঞ্চ। প্রতি দুই বছর অন্তর এই সম্মেলন আয়োজন করা হয়।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top