News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে রোজগার সৃষ্টি সম্ভব, দাবি মুখ্যমন্ত্রীর
Image

প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে রোজগার সৃষ্টি সম্ভব, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে রোজগার সৃষ্টি সম্ভব বলে দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার সচিবালয়ের ১ নং কনফারেন্স হল-এ প্রাণীসম্পদ বিকাশ দফতরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ-ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির যে সমস্ত সুবিধা রয়েছে তা কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও সভায় প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, প্রাণীসম্পদ বিকাশ দফতরের বিশেষ সচিব শৈলেন্দ্র সিং আলোচনায় অংশ নিয়েছেন৷

এদিন পর্যালোচনা সভায় দুগ্ধ এবং ডিম উৎপাদন বাড়িয়ে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে৷ আজ মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ডিম আমদানি করতে গিয়েই রাজ্যের বড় পরিমাণ অর্থ প্রতি বছর বহিঃরাজ্যে চলে যাচ্ছে৷ ডিমের উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে এই অর্থ রাখা যাবে৷ তাতে ডিমের উৎপাদন যেমন বাড়বে, তেমনি রোজগারের সুযোগও সৃষ্টি হবে৷ প্রাণীসম্পদ বিকাশ দফতরকে সে অনুযায়ী কর্মসূচি নেওয়া প্রয়োজন বলে তিনি পরামর্শ দেন৷

তাঁর কথায়, এজন্য দফতরের আধিকারিকদের দায়িত্ব স্থির করে অগ্রসর হতে হবে৷ বাড়াতে হবে কাজের গতি৷ প্রয়োজনে নিতে হবে আধুনিক প্রযুক্তির সুবিধা৷ মুখ্যমন্ত্রী শূকরের মাংস প্রক্রিয়াকরণের উপরও গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন৷ বৈঠকে তিনি গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উৎপাদিত আইসক্রিমের স্বাদে রাজ্যের ক্যুইন আনারস ব্যবহার করার জন্য উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন৷ পাশাপাশি গুণগতমান যাতে বজায় থাকে সেই বিষয়েও নজর রাখা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

তিনি মনে করেন, আইসক্রিমের ব্র্যান্ডিং এবং উপস্থাপনা উন্নতীকরণের পাশাপাশি প্রচারের দিকটিও দেখা আবশ্যক৷ তাতে মানুষ এর প্রতি আকৃষ্ট হবেন৷ সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গোমতি ডেয়ারির তৈরি দুগ্ধজাত সামগ্রী ব্যবহারের বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি প্রাণীসম্পদ বিকাশ দফতরকে বিভিন্ন গবাদি পশু ও উৎপাদিত সামগ্রী নিয়ে একটি বড় ধরনের মেলার আয়োজন করার পরামর্শ দিয়েছেন৷

এদিনের পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশ দফতরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা সর্বশেষ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা উপস্থাপন করেন৷ তিনি বলেন, ডেয়ারি এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২৭৪ জন সুবিধাভোগীকে ব্যাঙ্ক ঋণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও ৬৫০ জন সুবিধাভোগীর ঋণের আবেদন মঞ্জুর করার প্রক্রিয়া চলছে৷ নার্বাড-এর মাধ্যমে ভরতুকিতে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে৷ তিনি জানান, বর্তমান রাজ্য সরকারের সময়কালে গোলাঘাটি এবং বামুটিয়া ব্লকের দুর্গাবাড়িতে দুটি কমার্শিয়াল লেয়ার ফার্ম শুরু হয়েছে৷ যেখানে ১০ হাজার লেয়ার মুরগি রয়েছে এবং প্রতিদিন ডিম দিচ্ছে৷ এছাড়াও ডুকল ব্লকে নেস্ট প্রোটিন প্রাইভেট লিমিটেড নতুন একটি ফিড মিক্সিং প্ল্যান্ট চালু করেছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের এ ধরনের বেসরকারি উদ্যোগীদের চিহ্ণিত করে তাদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য দফতরকে এক বছরের কর্মপরিকল্পনা তৈরি করার জন্য উদ্যোগ নিতে বলেন৷

বৈঠকে মেলাঘরের রুদ্রসাগরের পাশাপাশি ডুম্বুর জলাশয়ে হাঁস বিতরণের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়৷ বৈঠকে দফতরের অধিকর্তা চাকমা জানান, এখন পর্যন্ত ১৭৬ জন গো-প্রজনন কর্মী কৃত্রিম প্রজননের কাজে নিয়োজিত রয়েছেন৷ আরও ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত গো-প্রজনন কর্মীদের কৃত্রিম প্রজননের উপর প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে৷ আরও ৫০ জনের প্রশিক্ষণ চলতি বছরের ১ নভেম্বর থেকে শুরু হবে৷ অধিকর্তা চাকমা জানান, গান্ধীগ্রামের আরকে নগরে ছয় হেক্টর এলাকায় মরিঙ্গা গাছের চাষ শুরু হয়েছে৷ এই মরিঙ্গা গাছের বিষয়বস্তুর ওপর একটি নোট তৈরি করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

এদিনের বৈঠকে ছাগল প্রজনন প্রকল্পে ৪১৪টি সিরোহী প্রজাতির ছাগল বিলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট এলাকা চিহ্ণিত করে ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে এই প্রজাতির ছাগল বিলি করা প্রয়োজন৷ এতে করে পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করাও সুবিধা হবে৷ আলোচনাচক্রমে রাজ্যে মহিষের সংখ্যা বৃদ্ধি করার বিষয়টিও প্রাধান্য পায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top