News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির লক্ষ্যে চাপ সৃষ্টির ছক তৈরি, নভেম্বরে তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লিতে দরবার করবে আইপিএফটি
Image

এডিসির লক্ষ্যে চাপ সৃষ্টির ছক তৈরি, নভেম্বরে তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লিতে দরবার করবে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ লক্ষ্য এডিসি নির্বাচন৷ তাই জোট শরিক শাসক দলের ওপর চাপ সৃষ্টির ছক এঁকে নিয়েছেন এনসি দেববর্মারা৷ আইপিএফটি আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে ডেপুটেশন দেবে৷ আজ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

দলপতি এনসি দেববর্মা জানিয়েছেন, তিনটি এজেন্ডায় আজ আইপিএফটি কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাঁর কথায়, এডিসি নির্বাচন, তিপ্রাল্যান্ড এবং দলীয় তহবিল সংগ্রহের বিষয়ে এদিন বৈঠকে আলোচনা হয়েছে৷ তাতে, আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে ডেপুটেশন দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ এদিন তিনি বলেন, ত্রিপুরায় আইপিএফটি তিপ্রাল্যান্ড ইস্যুতেই লড়াই জারি রেখেছে৷ তাই, আবারও ওই দাবি আদায়ে কেন্দ্রের দরবারে যাবে আইপিএফটি৷

এদিন তিনি জানান, এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএফটি৷ এবিষয়ে আজ বৈঠকে বিস্তারিত আলোচনাও হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় প্রতিটি নির্বাচনেও আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করছে৷ বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইপিএফটি৷ কিন্তু, এরপর থেকেই সমস্ত নির্বাচনেই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নেমেছে বিজেপি-আইপিএফটি উভয় দল৷ ফলে, এডিসি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমরা স্থির করেছি, দাবি এনসি দেববর্মার৷ অবশ্য, আসন রফা নিয়ে আজ এনসি দেববর্মা ঝেড়ে কাশেননি৷ তিনি বলেন, বিজেপির সাথে আসন রফা নিয়ে এখনও আলোচনা অনেক দূর বাকি রয়েছে৷ তাঁর কথায়, অধিকাংশ আসনেই আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত৷ এক্ষেত্রে বিজেপির সাথে আসন রফা কিভাবে হবে সে বিষয়ে ঘোষণা দেওয়ার এখনও সময় আসেনি৷

তাঁর কথায় মনে হয়েছে, এডিসি নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপির সাথে এখনও দর কষাকষি চলছে৷ এক্ষেত্রে বিজেপির উপর চাপ বাড়াতেই তিপ্রাল্যান্ড ইস্যুতে আবারও উপজাতি ভাবাবেগে সুরসুরি দিতে চাইছে আইপিএফটি৷ সম্ভবত, ওই চাপের কৌশল হিসেবেই নভেম্বরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিপ্রাল্যান্ড ইস্যুতে ডেপুটেশন দেবে আইপিএফটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top