News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আপত্তি মেনে নিয়ে তিন বিধানসভা আসনে উপনির্বাচন পিছিয়ে দিল কমিশন
Image

রাজ্যের আপত্তি মেনে নিয়ে তিন বিধানসভা আসনে উপনির্বাচন পিছিয়ে দিল কমিশন

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.):  দুর্গাপুজোর পরেই বিধানসভার উপনির্বাচন করানোর ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। সেই আপত্তি মেনে নিয়ে রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচন পিছিয়ে দিল নির্বাচন কমিশন।

লোকসভা ভোটে মেদিনীপুর ও কৃষ্ণনগর আসন থেকে জয়ী হওয়ার পরেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রথমজন গত বিধানসভা ভোটে খড়গপুর ও দ্বিতীয়জন নদিয়ার করিমপুর আসন থেকে জয়ী হয়েছিলেন। পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন। ফলে তিন আসন শূন্য রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অক্টোবরের তৃতীয় সপ্তাহে উপনির্বাচন করানো নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

 শনিবার হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ‘দুর্গাপুজোর পর পরই বিধানসভার উপ নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের সঙ্গে পশ্চিমবঙ্গের তিন বিধানসভা আসনে উপনির্বাচন হবে না। পরে সেখানে ভোট হবে।’ কমিশন সূত্রে খবর, রাজ্যের খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুরে আগামী নভেম্বর মাসের শেষের দিকে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিককে জানানো হয়, যেহেতু অক্টোবরের শেষের দিকে ভোট করাতে গেলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ভোট প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে, তাই ওই সময়ে ভোট করানো যুক্তিসঙ্গত হবে না। কেননা, তাতে রাজনৈতিক দলগুলি প্রচারের জন্য নূন্যতম সময় মিলবে না। তাছাড়া উ‍ৎসবের মরসুমে পুলিশ এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকবে, তাই ভোটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা মুশকিল হয়ে পড়বে। বরং উ‍ৎসবের মরসুম মিটে গেলে নভেম্বরের শেষের দিকে ভোট করানো হোক।’ রাজ্য সরকারের আপত্তি মেনে তাই ৩ বিধানসভা আসনের উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top