News Flash

  • Home
  • Uncategorized
  • বীনা হত্যাকান্ডে দোষী সাব্যস্ত রজত তাঁতীর আমৃত্যু সশ্রম কারাবাসের সাজা
Image

বীনা হত্যাকান্ডে দোষী সাব্যস্ত রজত তাঁতীর আমৃত্যু সশ্রম কারাবাসের সাজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ বীনা হত্যাকান্ডে দোষী সাব্যস্ত রজত তাঁতীকে আমৃত্যু সশ্রম কারাদন্ডের সাজা দিলেন ধর্মনগর জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার৷

প্রসঙ্গত, দুই বছর পর ধর্মনগরে বীনা হত্যাকান্ডে সাজা ঘোষণা হয়েছে৷ ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনায় ধর্মনগর জেলা ও দাওয়া আদালত ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩০২, ২০১, ৩৭৬ এবং পক্সো আইনের ৪ ধারায় গত ২৮ আগস্ট রজত তাঁতীকে দোষী সাব্যস্ত করেছিল৷

২০১৭ সালের ২৬ মার্চ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল বীনা নামে এক নাবালিকাকে৷ ওই ঘটনায় সিপিএম নারী নেত্রীর ছেলে রজত তাঁতীর বিরুদ্ধেই অভিযোগ উঠে৷ কিন্তু, তৎকালীন শাসক দলের মদতে তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঢিলেমি দিয়েছিল পুলিশ৷ কিন্তু, বীনার পরিবার ও সাধারণ মানুষ এবং বিজেপি মহিলা মোর্চার চাপে পুলিশ অবশেষে রজত তাঁতীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়৷ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিটও জমা দেয়৷ এরপর থেকে আদালতে ওই মামলায় শুনানি শুরু হয়৷

আজ রজত তাঁতীকে আদালতে তোলা হবে সেই খবর আগেই জানতে পেরেছিলেন ধর্মনগরের মানুষ৷ কারণ, গত ২৮ আগস্ট আদালত জানিয়েছিল ৩১ আগস্ট ওই মামলায় সাজা ঘোষণা হবে৷ ফলে, আদালত চত্বরে প্রচুর মানুষ ভীড় জমান৷ ধর্মনগর জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার তাকে ৩০২, ২০১, ৩৭৬ এবং পক্সো আইনের ৪ নং ধারায় দোষী সাব্যস্ত করেছিল আদালত৷ আজ তাকে আমৃত্যু কারাবাসের সাজা শুনানো হয়েছে৷

আইনজীবী মহলের দাবি, ওই ঘটনায় রজত তাঁতীর যে ধারা রয়েছে, তাতে তার ন্যুনতম যাবজ্জীবন কারাদন্ড হবে তা নিশ্চিত ছিল৷ তবে, বীনার পরিবার এবং ধর্মনগরবাসী আসামীর ফাঁসী হোক চেয়েছিলেন৷ অবশ্য, আদালতের আজকের রায়েও বীনার পরিবার সন্তোষ প্রকাশ করেছে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top